Header Premium (728×90)

Categories: সারাদেশ

কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি কাশেম মিয়া গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাশেম মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পশ্চিমহাটি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত কাশেম মিয়া ওই একই এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, করগাঁও ইউনিয়নের পশ্চিমহাটি এলাকায় কাশেম মিয়ার বড় ভাইয়ের বসতঘরে অভিযান চালায় পুলিশ। তল্লাশির সময় তার পরিহিত প্যান্টের জিপার থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পুলিশের ভাষ্যমতে, জব্দকৃত ইয়াবাগুলো মাদক কেনাবেচার উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন কাশেম।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মঙ্গলবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

শুধু রাজনৈতিক নয়, আমলাতন্ত্রেও সংস্কার জরুরি: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে শুধু রাজনৈতিক…

3 minutes ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১ লাখ ৩ হাজার ৩৯৬

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের প্রাণ গেছে। এ নিয়ে…

4 minutes ago

বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা শিক্ষার্থী বহিষ্কৃত, মামলার প্রস্তুতি

বগুড়ায় স্কুলে শাসনের জের ধরে শরীরচর্চা শিক্ষককে রাস্তায় গাছের ডাল দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে সপ্তম…

16 minutes ago

এলপিজি সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর নির্দেশনা দিল সরকার

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি রোধে জেলা…

23 minutes ago

শাওমি থেকে আইফোন, গ্রে মার্কেটে সয়লাব দেশের স্মার্টফোন বাজার

বাংলাদেশে অনানুষ্ঠানিক আমদানির মাধ্যমে আসা স্মার্টফোনের বাজার বা গ্রে মার্কেট ক্রমেই বড় হচ্ছে। শাওমি, আইফোন,…

26 minutes ago

ডেঙ্গু প্রতিরোধে পাড়ায় মাইকিং ও খুতবায় প্রচারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য প্রচারের নির্দেশ…

43 minutes ago

This website uses cookies.