দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩১৬ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনটিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়ে ৯৭ হাজার ২৯৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বরিশাল বিভাগে ১৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন এবং ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৪৬৫ জন রয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১ জন, খুলনা বিভাগে ২৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, রাজশাহী বিভাগে ১৮৪ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন…
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০০টি ফ্লাইট বাতিল…
রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক…
চাঁদপুরের শাহরাস্তিতে স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে ঘোরাফেরা করার সময় ১৬ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।…
ভোলা সদর উপজেলার শিবপুরে নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদনে স্থানীয়দের মধ্যে নতুন আশার…
পটুয়াখালীর দশমিনায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেঁতুলিয়া ও বুড়া গৌরাঙ্গ নদীতে চলছে মা…
This website uses cookies.