ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ পেলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সচিবালয়ে বড় রদবদল: বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেলেন কর্মকর্তারা মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন এবং নতুন সচিবালয়ের অনুমোদন মাঝআকাশে দরজা খুলে এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, ঢাকায় রোগীর মৃত্যু আগামী ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭ ওয়েবসাইট ও টেলিগ্রামে মাদক বিক্রি, ভাটারায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার প্যারিসে সহিংসতা ও অস্থিরতা: ২০২৭ নির্বাচন নিয়ে বাড়ছে উদ্বেগ শেরেবাংলা নগরে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের চরম দুর্ভোগ ঢাকায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ, শুরু হচ্ছে টেস্ট সিরিজের লড়াই

বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী, দেশেও প্রভাবের আশঙ্কা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন ডলারের মান কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের বন্ড পুনঃক্রয় কর্মসূচি বাড়ানোর ঘোষণার ফলে বিশ্ববাজারে মূল্যবান ধাতু স্বর্ণের দাম বাড়ছে। এই নিয়ে টানা তৃতীয় সপ্তাহে স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী রয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১টা ৫ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৭ দশমিক ৪১ ডলারে পৌঁছেছে। আগের সেশনে দাম জুনের শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে ছিল এবং চলতি সপ্তাহে এ পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ। এছাড়া যুক্তরাষ্ট্রের স্বর্ণের ভবিষ্যৎ চুক্তির দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯৩ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, সরকার ট্রেজারি বন্ড পুনঃক্রয়ের পরিমাণ আরও বাড়াতে পারে। বুধবার ট্রেজারি বিভাগ ঘোষণা দিয়েছিল যে, আগামী প্রান্তিকে দীর্ঘমেয়াদি সিকিউরিটিজের বন্ড পুনঃক্রয়ের পরিমাণ দ্বিগুণ করে প্রতিটি কার্যক্রমে অন্তত ৪ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে। তবে ট্রেজারি বিভাগের ঋণ ব্যবস্থাপনায় পরিবর্তনের ফলে ফেডারেল রিজার্ভের মুদ্রানীতিতে কী প্রভাব পড়বে, তা নিয়ে ফেডের দুই কর্মকর্তা সতর্কতা জানিয়েছেন। এদিকে, বৃহস্পতিবারের তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রে বেকার ভাতার আবেদন কিছুটা কমায় শ্রমবাজার স্থিতিশীল থাকার ইঙ্গিত পাওয়া গেছে, যা ফেডকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মনোযোগী রাখছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্যমতে, ব্যবসায়ীরা আগামী মাসে সুদের হার অপরিবর্তিত থাকার সম্ভাবনা ৬৩ শতাংশ এবং বৃদ্ধির সম্ভাবনা ৩৭ শতাংশ দেখছেন।

ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কঠোর নিষেধাজ্ঞার দিকেও বাজারের নজর রয়েছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। স্বর্ণের পাশাপাশি অন্যান্য ধাতুর দামও বেড়েছে; শুক্রবার স্পট রুপার দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬৮ দশমিক ৯৩ ডলার, প্লাটিনাম ২ শতাংশ বেড়ে ১ হাজার ৮৬৫ দশমিক ২৯ ডলার এবং প্যালাডিয়াম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩৪৪ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্ববাজারে এই মূল্যবৃদ্ধির প্রভাব বাংলাদেশের বাজারেও পড়ার সম্ভাবনা রয়েছে। মূলত বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। সবশেষ গত বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রুপার দাম সমন্বয় করে। নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা। এছাড়া ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩০৭ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নিয়ম অনুযায়ী, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই দাম কার্যকর থাকবে এবং অলঙ্কারের মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫৩ বার বাড়ানো এবং ৫১ বার কমানো হয়েছে। রুপার দাম সমন্বয় করা হয়েছে ৬৩ বার, যার মধ্যে ৩৩ বার বাড়ানো ও ৩০ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম এবং ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল।

এর আগে সবশেষ গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে স্বর্ণ ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে ৩ হাজার ৮৪৯ টাকা ও ২৩৩ টাকা বাড়ানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী, দেশেও প্রভাবের আশঙ্কা

আপডেট সময় : ০৩:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬