ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে অভিজিৎ দীপকে ও নেহা বোরা আটক ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি: এক দিনে ৮০ ওভারের লড়াই শ্রীপুরে পরিত্যক্ত বোতল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল ঝলসে গেল বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু কর্মসূচি বন্ধে পুলিশি নোটিশ, অভিজিৎ দিপকের সাফ কথা ‘ফাঁসি দিন’ ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমবে, আশা বিশ্বব্যাংক-আইএমএফের কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা বাউফলে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন এমপি শফিকুল ইসলাম মাসুদ কাজীপুরের যমুনার চরাঞ্চলে যাতায়াত সংকট, নৌকাই একমাত্র ভরসা

ঢাকায় ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেফতার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই অভিযানে মোট ৪৯৮ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ডিএমপির বিভিন্ন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩১ জন, ওয়ারী বিভাগে ৯১ জন, উত্তরা বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৫১ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, গুলশান বিভাগে ৪৫ জন, রমনা বিভাগে ৩৬ জন এবং লালবাগ বিভাগে ৩১ জন গ্রেফতার হয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ ৪ জন এবং সিটিটিসি বিভাগ ২ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করেছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা এবং ৭০ বোতল স্কাফ। এছাড়া অস্ত্রের মধ্যে ২টি দেশীয় পাইপ গান, ২ রাউন্ড কার্তুজ এবং ৪টি চার্জারে মোট ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি জব্দ করা হয়েছে।

অন্যান্য আলামতের মধ্যে একটি চাকু, একটি কাঁচি, একটি ব্লেডের অংশ বিশেষ, ৫টি মোবাইল ফোন, একটি হাতের ঘড়ি, ১৫৬ পিস তাস, একটি ট্রাক, একটি মোটরসাইকেল এবং একটি সিপিইউ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত নগদ অর্থের পরিমাণ ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ঢাকায় ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেফতার

আপডেট সময় : ১০:১৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬