ঢাকা ১০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ পেলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সচিবালয়ে বড় রদবদল: বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেলেন কর্মকর্তারা মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন এবং নতুন সচিবালয়ের অনুমোদন মাঝআকাশে দরজা খুলে এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, ঢাকায় রোগীর মৃত্যু আগামী ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭ ওয়েবসাইট ও টেলিগ্রামে মাদক বিক্রি, ভাটারায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার প্যারিসে সহিংসতা ও অস্থিরতা: ২০২৭ নির্বাচন নিয়ে বাড়ছে উদ্বেগ শেরেবাংলা নগরে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের চরম দুর্ভোগ ঢাকায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ, শুরু হচ্ছে টেস্ট সিরিজের লড়াই

বেনাপোলের পুটখালী সীমান্তে ৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ বেনাপোল পুটখালী বিওপির সদস্যরা একটি সফল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৩টি স্বর্ণের বারসহ সুজন হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে। বুধবার দুপুরে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় তাকে হাতেনাতে ধরা হয়।

আটক সুজন হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ৩৯৭ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার, ১টি মোটরসাইকেল এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।

২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

বেনাপোলের পুটখালী সীমান্তে ৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট সময় : ০৬:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬