কানাডার সাসকাচেওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক পাহারাদার কুকুরের মানবিক আচরণে প্রাণ ফিরে পেল একটি পেঁচার ছানা। গত সপ্তাহে ঘটে যাওয়া এই হৃদয়ছোঁয়া ঘটনাটি স্থানীয়দের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার সূত্রপাত হয় যখন স্থানীয় এক ভূমিমালিক লক্ষ্য করেন যে, তার কুকুরটি একটি শিয়ালকে তাড়া করার পর ফিরে না এসে একটি নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সাধারণত শিকারি প্রাণীকে তাড়া করার পর কুকুর ফিরে আসলেও, এক্ষেত্রে সেটি একটি ছোট পাখির পাশে প্রহরী হিসেবে অবস্থান করছিল।
ভূমিমালিকের নজরে আসার পর বিষয়টি পরিষ্কার হয় যে, পাখিটি আসলে একটি বারোয়িং আউল বা মাটির গর্তে বসবাসকারী প্রজাতির পেঁচার ছানা। ধারণা করা হচ্ছে, শিয়ালটির হাত থেকে ছানাটিকে রক্ষা করার পর কুকুরটি সেটিকে বিপদের মুখে একা ফেলে যায়নি। ঘটনার খবর পেয়ে কানাডার সাসকাচেওয়ান বন্যপ্রাণী উদ্ধার সমিতির কর্মীরা দ্রুত সেখানে পৌঁছান। সংস্থাটির নির্বাহী পরিচালক বনি ডেল জানান, উদ্ধারকারীরা নিশ্চিত হয়েছেন যে পাখিটি সত্যিই বারোয়িং আউল। ছানাটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা দেওয়া হয়েছে এবং বর্তমানে সেটি সুস্থ হয়ে উঠছে।
বারোয়িং আউল উত্তর ও মধ্য আমেরিকার তৃণভূমি ও খোলা এলাকার এক ব্যতিক্রমী পেঁচা, যারা গাছের বদলে মাটির গর্তে বাসা বাঁধে। এই ঘটনার সবচেয়ে বিস্ময়কর দিক হলো কুকুরটির আচরণ। শিয়ালকে তাড়া করার পর পেঁচার ছানাটিকে শিকার না করে বরং সেটিকে রক্ষা করা এবং তার পাশে অবস্থান নেওয়া স্থানীয়দের অবাক করেছে। বন্যপ্রাণী উদ্ধারকারীদের মতে, অসুস্থ বা বিপন্ন প্রাণীকে দ্রুত শনাক্ত করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া তাদের বেঁচে থাকার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয়। কুকুরটির এই অস্বাভাবিক সচেতনতাই শেষ পর্যন্ত পেঁচার ছানাটিকে মানুষের হাতে নিরাপদ আশ্রয় পেতে সহায়তা করেছে।
বিএনপি সরকারের সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজনের পরিকল্পনাকে জাতির সাথে তামাশা ও স্বৈরতন্ত্রের আলামত…
নিজের স্টুডিওতে হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির। তিনি বলেন,…
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে শিশু-কিশোর উপযোগী আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
কৃষকদের দেশের শ্রেষ্ঠ মানুষ হিসেবে অভিহিত করে তাদের অনুপ্রাণিত করতে বিশেষ কৃষি পুরস্কার চালুর ঘোষণা…
রাজধানীর মোহাম্মদপুরে হামলা ও ভাঙচুর চালিয়ে জমি দখলের ঘটনায় দায়ের করা মামলায় মো. লিমন ও…
চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) গত দুই দশকে বিদেশি ও স্থানীয় বিনিয়োগ ৪১২ গুণ…
This website uses cookies.