মুম্বইয়ে ৩৩ বছর বয়সী এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে ৭৩ বছর বয়সী চলচ্চিত্র পরিচালক শাকিল নূরানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, আসন্ন একটি চলচ্চিত্রের বিষয়ে আলোচনার কথা বলে শাকিল নূরানি ওই অভিনেত্রীকে মুম্বইয়ের মালওয়ানি এলাকায় তার নিজ বাড়িতে ডেকে নেন। সেখানে তাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন।
পুলিশের কাছে দায়ের করা অভিযোগে আরও বলা হয়েছে, ওই পরিচালক অভিনেত্রীকে মাদকজাতীয় কোনো পদার্থ সেবন করান এবং পরবর্তীতে তাকে হুমকি প্রদান করেন। এই অভিযোগের প্রেক্ষিতে শাকিল নূরানিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর শাকিল নূরানিকে বোরিভালি হলিডে কোর্টে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাকে আগামী ১২ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। শাকিল নূরানি ১৯৯৯ সালের ‘বড়ে দিলওয়ালা’ এবং ২০০০ সালের ‘জোরু কা গুলাম’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রের চিত্রনাট্য লেখা, প্রযোজনা ও পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।
নিজের স্টুডিওতে হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির। তিনি বলেন,…
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে শিশু-কিশোর উপযোগী আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
কৃষকদের দেশের শ্রেষ্ঠ মানুষ হিসেবে অভিহিত করে তাদের অনুপ্রাণিত করতে বিশেষ কৃষি পুরস্কার চালুর ঘোষণা…
রাজধানীর মোহাম্মদপুরে হামলা ও ভাঙচুর চালিয়ে জমি দখলের ঘটনায় দায়ের করা মামলায় মো. লিমন ও…
চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) গত দুই দশকে বিদেশি ও স্থানীয় বিনিয়োগ ৪১২ গুণ…
বাংলাদেশে বর্তমানে ১,৪১৫টি নদ-নদী থাকলেও অধিকাংশের স্বাভাবিক প্রবাহ ও প্রাণশক্তি হারিয়ে গেছে। দখল, দূষণ ও…
This website uses cookies.