নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য ভারত সরকার অনুমোদন করে না বলে স্পষ্ট জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। শুক্রবার দিল্লিতে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রণধীর জয়সোয়াল জোর দিয়ে বলেন, ওই মঞ্চ থেকে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে যা কিছু বলা হয়েছে, তার কোনো কিছুই ভারত সরকার অনুমোদন বা সমর্থন করে না।
এর আগে গত বুধবার সন্ধ্যায় নয়াদিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাবে (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত একটি সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার এই ভার্চ্যুয়াল অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ সরকার আগেই দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছিল। বাংলাদেশ সরকার সতর্ক করেছিল যে, ভারতের মাটিতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের স্বাভাবিক সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে সেই আপত্তি সত্ত্বেও অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এবং হাসিনা সেখানে অডিও কলে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ওই রাতেই একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাতক ও দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ। সেখানে তিনি ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, এই ঘটনা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
সংবাদ ব্রিফিংয়ে জয়সোয়াল আরও জানান, অনুষ্ঠানটি ছিল একটি বেসরকারি মিডিয়া সংস্থার উদ্যোগ এবং এতে ভারত সরকারের কোনো ভূমিকা, যোগাযোগ বা লেনদেন ছিল না। তিনি উল্লেখ করেন, অনুষ্ঠান শুরুর আগেই তারা এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিলেন এবং সেই কথাই পুনর্ব্যক্ত করেছেন।
নয়াদিল্লির ওই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সজীব ওয়াজেদ দাবি করেছিলেন যে, বাংলাদেশ দ্রুত আরেকটি পাকিস্তানে পরিণত হতে চলেছে। এ বিষয়ে জয়সোয়ালের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রতিবেশী দেশের যেকোনো ঘটনা বা পরিস্থিতির ওপর ভারত সর্বদা তীক্ষ্ণ নজর রাখে এবং নিজেদের রাষ্ট্রীয় সুরক্ষার প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে পরিস্থিতি অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেয়। তবে সজীব ওয়াজেদের অভিযোগের বিষয়ে ভারত সরকার কোনো মন্তব্য বা সমর্থন প্রকাশ করেনি।
বাংলাদেশে নতুন তিনটি আইনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষাকে সংকুচিত করা হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস…
জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান ৮৫ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭৩…
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।
যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…
কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…
This website uses cookies.