Header Premium (728×90)

Categories: সারাদেশ

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের একটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক নারীসহ মোট পাঁচজনকে বাংলাদেশের ভূখণ্ডে পুশইন বা ঠেলে পাঠানোর চেষ্টা করলে যৌথ প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়।

গত শুক্রবার ভোর চারটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১৩৫/৪-এস এলাকার সীমান্ত দিয়ে এই পুশইনের চেষ্টা চালানো হয়। অনুপ্রবেশের চেষ্টাকারী চারজন পুরুষ ও একজন নারী বর্তমানে নো-ম্যানস ল্যান্ডে ভারতীয় কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান করছেন বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, ভোরে সীমান্ত এলাকায় বিএসএফের কাঁটাতারের গেট খুলে বেশ কয়েকজনকে বাংলাদেশের দিকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। ওই সময় সীমান্তের কাছাকাছি জমিতে পাট কাটছিলেন স্থানীয় কয়েকজন কৃষক। কাঁটাতারের গেট খোলা দেখে সন্দেহ হলে তারা দ্রুত মুঠোফোনের মাধ্যমে বিষয়টি নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানান। খবর পেয়ে ধলা বিজিবি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান নেয় এবং অনুপ্রবেশকারীদের সীমান্ত পার হতে নিষেধ করে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। বিজিবির এমন কঠোর তৎপরতার মুখে ওই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে পিছিয়ে যান এবং ভারতীয় অংশের কাঁটাতারের গেটের কাছে গিয়ে অবস্থান নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাধাগোবিন্দপুর ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার শিশির কুমার সরকার জানান, ভারতের দিক থেকে কয়েকজন অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিল। তবে স্থানীয় সচেতন মানুষ ও বিজিবির যৌথ তৎপরতায় তাদের অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় নজরদারি ও কড়া পাহারা অব্যাহত রাখা হয়েছে।

এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। সীমান্ত সুরক্ষায় টহল জোরদার করার পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

নাটোরে বাসের ধাক্কায় গরুবাহী ভটভটি উল্টে নিহত ২

নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি গরুবাহী ভটভটি ও দুটি বাসের ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।…

26 minutes ago

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে ৪৮৫ জন গ্রেফতার

রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৪৮৫ জনকে গ্রেফতার…

40 minutes ago

ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেতারা

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতারা নিজেদের পরিচয় গোপন রেখে আত্মীয়…

53 minutes ago

আগস্ট মাসে বজ্রঝড় ও বন্যার পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

চলতি আগস্ট মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বজ্রঝড়, লঘুচাপ এবং স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা…

56 minutes ago

গণভবনের জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন নাহিদ ইসলাম ও এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা…

1 hour ago

শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক উত্তেজনা

দিল্লিতে শেখ হাসিনাকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ও ভারতের সম্পর্কে নতুন উত্তেজনা…

1 hour ago

This website uses cookies.