রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক সাঁড়াশি অভিযানে মোট ৪৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানের সময় পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৫ জন, তেজগাঁওয়ে ৭৭ জন, মতিঝিল ও গুলশানে ৫৭ জন করে, উত্তরায় ৪৯ জন, ওয়ারীতে ৪৬ জন, লালবাগে ৩৪ জন, রমনা বিভাগে ৩১ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) ৯ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৪ হাজার ২৯৫ পিস ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ৮টি মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ২৪ হাজার টাকা। এছাড়া ডাকাতি বা ছিনতাইয়ে ব্যবহৃত ৩টি চাকু, ৩টি লোহার পাইপ, ১টি কাটার ও ১টি লোহার পাত উদ্ধার করা হয়েছে।
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…
This website uses cookies.