জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান আর নেই। ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
১৯৪১ সালের ২৪ ফেব্রুয়ারি ইন্ডিয়ানাপোলিসে জন্মগ্রহণ করেন স্লোয়ান। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। অভিনয়ের জগতে আসার আগে তিনি তিন বছর মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নিউ ইয়র্কের আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টস থেকে তিনি অভিনয়ের প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৬৯ সালে ‘ইন্ডিয়ানস’ নাটকের মাধ্যমে ব্রডওয়েতে তার অভিষেক ঘটে এবং পরের বছর ‘দ্য ট্রাভেলিং এক্সিকিউটর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি।
স্লোয়ানের ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য কাজ হলো জর্জ রয় হিল পরিচালিত ১৯৭৩ সালের অস্কারজয়ী সিনেমা ‘দ্য স্টিং’, যেখানে মটোলা চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান। এছাড়া ১৯৮০ সালের মিউজিক্যাল ফ্যান্টাসি ‘জানাদু’তেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। টেলিভিশনের পর্দাতেও তার জনপ্রিয়তা ছিল ব্যাপক। বিশেষ করে ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’, ‘ডিপ স্পেস নাইন’ ও ‘ভয়েজার’ সিরিজে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। এছাড়া ১৯৮৯ সাল থেকে টানা ১৮ বছর লেক্সাসের বিজ্ঞাপনের কণ্ঠশিল্পী হিসেবেও কাজ করেছেন তিনি।
ব্যক্তিগত জীবনে ১৯৭৩ সালে অভিনেত্রী ডেইর্ড্রে লেনিয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেমস স্লোয়ান। তাদের সংসারে ড্যানিয়েল ও সামান্থা নামে দুই সন্তান রয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…
মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…
গণমাধ্যমে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়…
This website uses cookies.