Header Premium (728×90)

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টার মধ্যে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নতুন করে ১ হাজার ২১৮ জন শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানান, এই সময়ের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সিলেট সদর উপজেলার বাসিন্দা নুরুল আমিনের ছেলে এক বছর পাঁচ মাস বয়সী ইয়ামিন এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার আব্দুল মুনিবের আট মাস বয়সী মেয়ে আনিসা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮৬৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৬৭ জন হামের উপসর্গ নিয়ে এবং ৯৬ জন হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে। এই দীর্ঘ সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৫৫ জনের শরীরে। এদের মধ্যে ১৬ হাজার ৯৪১ জনের হাম শনাক্ত হয়েছে। এছাড়া সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৬ হাজার ৮২২ জন, যার মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ১২ হাজার ৫২৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

নিরাপদ সড়ক আন্দোলনের স্বপ্ন নতুন প্রজন্মের হাতে তুলে দিলেন ইলিয়াস কাঞ্চন

শারীরিক অসুস্থতার কারণে নিজের স্বপ্নের নিরাপদ সড়ক আন্দোলনকে দেশবাসীর ও নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার…

15 minutes ago

লটারিতে ৩০ লাখ টাকা জিতলেন ময়মনসিংহের কৃষক হানিফ মিয়া

মাত্র ২০ টাকার লটারির টিকিট কিনে ৩০ লাখ টাকা জেতার দাবি করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কৃষক…

18 minutes ago

সাভারে পুলিশের অভিযানে ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী নামে এক ছাত্রদল…

21 minutes ago

হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে শহিদদের অপমান করেছে ভারত: রিজভী

শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে ভারত জুলাইয়ের শহিদদের অবমাননা করেছে বলে মন্তব্য…

31 minutes ago

প্রতি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ৬৪ জেলায় স্পোর্টস…

43 minutes ago

অস্থির ডিম ও মুরগির বাজার, স্বস্তি সবজির দামে

ঢাকার বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের দাম ঊর্ধ্বমুখী। প্রতি ডজন ডিম ১৬০ টাকায় ঠেকেছে। তবে…

47 minutes ago

This website uses cookies.