সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২৯) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনোয়ারুল বিপিএটিসি’র নৈশপ্রহরী জাফর মিয়ার ছেলে। তিনি সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন এবং পরিবারের সঙ্গে বিপিএটিসি’র একটি পাঁচতলা ভবনের চারতলায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ারুলের ভাগনে শাহরিয়ার কবির সৌমিকের সঙ্গে রংপুরের পীরগঞ্জের এক কিশোরী ‘মিম’-এর প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩শে জুলাই সৌমিক ওই কিশোরীকে নিয়ে সাভারে বিপিএটিসিতে নানার বাসায় নিয়ে আসেন। এ ঘটনায় মিমের পরিবার পীরগঞ্জ থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করে। সেই ডায়েরির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীর অবস্থান শনাক্ত করে পীরগঞ্জ থানার এসআই কনক রঞ্জন বর্মণের নেতৃত্বে একটি পুলিশ দল সাভারে আসে। সাভার থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার রাতে বিপিএটিসি’র ওই ভবনে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, রাত ১২টার দিকে পীরগঞ্জ থানার পুলিশ ওই বাসায় প্রবেশ করে। এ সময় সাভার থানা পুলিশের সদস্যরা ভবনের নিচে অবস্থান করছিলেন। পুলিশের দাবি অনুযায়ী, অভিযানে সৌমিক ও মিমকে বাসায় পাওয়া যায়নি। একপর্যায়ে মনোয়ারুল ভবনের ছাদে উঠে যান এবং সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী রাসেল মণির ভাষ্য ভিন্ন। তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে তিনি দেখেন নিচে মনোয়ারুলের নিথর দেহ পড়ে আছে এবং ছাদে একজন পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে। কয়েক মিনিট পর ওই পুলিশ সদস্য ছাদ থেকে নেমে একটি মাইক্রোবাসে ওঠেন এবং অন্য পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। রাসেল মণি আরও জানান, স্থানীয়ভাবে মনোয়ারুলকে উদ্ধার করে প্রথমে বিপিএটিসি’র ক্লিনিকে এবং পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজন শিকদার অভিযোগ করেন, পুলিশ বাসায় প্রবেশ করলে মনোয়ারুল ছাদে চলে যান এবং পুলিশ তার পিছু নিলে তিনি ছাদ থেকে পড়ে যান। তবে পীরগঞ্জ থানার এসআই কনক রঞ্জন বর্মণ এই অভিযোগ অস্বীকার করে জানান, তারা বাসায় গিয়ে জাফর মিয়া ও তার স্ত্রীকে ছাড়া আর কাউকে পাননি। তাদের সঙ্গে কথা বলার সময় নিচে বিকট শব্দ শুনে তারা বাইরে বেরিয়ে মনোয়ারুলকে পড়ে থাকতে দেখেন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, সাভার থানা পুলিশ নিয়ম অনুযায়ী অভিযানে সহায়তা করছিল, কিন্তু মনোয়ারুল কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শারীরিক অসুস্থতার কারণে নিজের স্বপ্নের নিরাপদ সড়ক আন্দোলনকে দেশবাসীর ও নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার…
মাত্র ২০ টাকার লটারির টিকিট কিনে ৩০ লাখ টাকা জেতার দাবি করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কৃষক…
শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে ভারত জুলাইয়ের শহিদদের অবমাননা করেছে বলে মন্তব্য…
দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ৬৪ জেলায় স্পোর্টস…
ঢাকার বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের দাম ঊর্ধ্বমুখী। প্রতি ডজন ডিম ১৬০ টাকায় ঠেকেছে। তবে…
সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত থাকা সত্ত্বেও আয়-সক্ষমতার অভাব ও ভৌগোলিক দুর্গমতায় দেশের প্রায় এক…
This website uses cookies.