গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে প্রতিবেশী ভারত জুলাই মাসের শহিদদের অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান।
রিজভী বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দাবি করা একটি দেশে শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তার মতে, জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগকে অবমূল্যায়নের শামিল এই ঘটনা। তিনি দাবি করেন, শেখ হাসিনা বিভিন্ন মামলার আসামি এবং তাকে দেশে ফেরাতে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ সরকার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। তবে ভারত এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সাড়া দেয়নি। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও একজন পলাতক আসামিকে ফেরত না দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব ও পারস্পরিক আস্থার পরিপন্থী।
বিএনপি নেতা অভিযোগ করেন, শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্য আয়োজনের বিষয়ে বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে অবহিত করলেও তা আমলে নেওয়া হয়নি। তিনি মনে করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এ ধরনের পদক্ষেপ এক ধরনের হস্তক্ষেপের শামিল। জুলাই গণ-অভ্যুত্থানে বহু তরুণ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সেই প্রেক্ষাপটে শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া শহিদদের প্রতি অবমাননাকর। তিনি এই ঘটনাকে ‘ঘৃণ্য প্রচেষ্টা’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
রিজভী আরও বলেন, বাংলাদেশ যখনই আত্মনির্ভরশীল হওয়ার উদ্যোগ নেয়, তখনই দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সময়েও একই ধরনের পরিকল্পনা ও ষড়যন্ত্র চলছে বলে বিএনপি মনে করে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
শারীরিক অসুস্থতার কারণে নিজের স্বপ্নের নিরাপদ সড়ক আন্দোলনকে দেশবাসীর ও নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার…
মাত্র ২০ টাকার লটারির টিকিট কিনে ৩০ লাখ টাকা জেতার দাবি করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কৃষক…
সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী নামে এক ছাত্রদল…
দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ৬৪ জেলায় স্পোর্টস…
ঢাকার বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের দাম ঊর্ধ্বমুখী। প্রতি ডজন ডিম ১৬০ টাকায় ঠেকেছে। তবে…
সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত থাকা সত্ত্বেও আয়-সক্ষমতার অভাব ও ভৌগোলিক দুর্গমতায় দেশের প্রায় এক…
This website uses cookies.