Header Premium (728×90)

Categories: জাতীয়

প্রতি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

দেশের কিশোর-কিশোরীদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার উপযোগী মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার আলোকে সারা দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ করা হবে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য খেলার আয়োজনও শুরু করা হয়েছে।

শুক্রবার বিকালে গাজীপুরের কালিয়াকৈরের পূর্বচান্দরা খেলার মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও জানান, খেলাধুলার মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা দূর করে একটি মানবিক রাষ্ট্র গঠনের পাশাপাশি রাজনৈতিক গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। সারা দেশের ৬৪টি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরির কার্যক্রমের অংশ হিসেবে চলতি অর্থবছরে ১০টি জেলায় ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং বিএনপি নেতা সাইজুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবর রহমান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন, বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সারোয়ার হোসেন আকুল এবং কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।

বাংলাদেশ ক্রিকেট লীগের গ্রান্ড ফাইনাল ম্যাচে টিম গ্যালাক্সি কুড়িগ্রাম ও রোজার রাইডার্স কুষ্টিয়া মুখোমুখি হয়। নির্ধারিত ২০ ওভারে টিম গ্যালাক্সি ২৫৬ রান সংগ্রহ করে। জবাবে রোজার রাইডার্স ২৪৪ রান তুলতে সক্ষম হয়। ১২ রানের ব্যবধানে টিম গ্যালাক্সি কুড়িগ্রাম জয়লাভ করে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

মতিউর রহমান চৌধুরীর বিশ্লেষণ: নেপথ্য কূটনীতি ও রাষ্ট্রনীতির নতুন পাঠ

মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদনের আলোকে বাংলাদেশ-ভারত সম্পর্কের কূটনৈতিক সংকেত, রাষ্ট্রনীতি ও ক্ষমতার সমীকরণ নিয়ে একটি…

16 minutes ago

সিরাজগঞ্জে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা ও বৃত্তি বিতরণ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ এবং…

19 minutes ago

প্রতি দুজনের নমুনায় একজন হামে আক্রান্ত

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস–রুবেলা ল্যাবরেটরিতে পরীক্ষার নমুনার ৫১ দশমিক ৮২ শতাংশই…

23 minutes ago

চট্টগ্রাম ও কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার তিনি…

23 minutes ago

আফগানিস্তানের সরাসরি বিশ্বকাপ নিশ্চিত, বাংলাদেশের ভাগ্য ভারতের হাতে

আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে আফগানিস্তান। এখন শেষ দল…

30 minutes ago

অনেক ভুল করেছি, এমন না করলেও পারতাম: শাকিব খান

ব্যক্তিজীবনের নানা টানাপোড়েন ও জীবনে করা কিছু ভুল নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়ক শাকিব খান।…

46 minutes ago

This website uses cookies.