Header Premium (728×90)

শ্রীলঙ্কা সিরিজের আগে ভারতের নতুন দুশ্চিন্তা অধিনায়ক শুভমান গিলের চোট

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচেই বড় ধাক্কা খেল ভারত। দলের অধিনায়ক শুভমান গিল অনুশীলনের সময় ডান হাতের আঙুলে আঘাত পেয়েছেন। এই চোটের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। সতর্কতা হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের মেডিকেল ইউনিট নিয়মিতভাবে তার শারীরিক অবস্থার ওপর নজর রাখছে, তবে সিরিজের দ্বিতীয় বা তৃতীয় দিনে তিনি খেলতে পারবেন কি না, সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গিলের অনুপস্থিতিতে প্রস্তুতি ম্যাচে দলের নেতৃত্বের দায়িত্ব পালন করছেন সহ-অধিনায়ক লোকেশ রাহুল। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশ।

শুভমান গিলের এই চোট ভারতের জন্য নতুন এক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ দলের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় আগেই ইনজুরির কারণে বাইরে রয়েছেন। হাঁটুর সমস্যার কারণে দলের প্রধান পেসার জশপ্রীত বুমরাহ পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। এছাড়া হ্যামস্ট্রিং ইনজুরিতে হর্শিত রানা এবং কোয়াড্রিসেপসের চোটে নিতীশ কুমার রেড্ডি দলে নেই। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও একই ধরনের হ্যামস্ট্রিং সমস্যার কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না। অন্যদিকে, পিঠের স্ট্রেস রিঅ্যাকশন থেকে পুরোপুরি সেরে না ওঠায় আকাশ দীপ নির্বাচকদের পরিকল্পনার বাইরে আছেন। ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে পায়ের আঙুলে চোট পাওয়া সাই সুদর্শন এখনো মূল দলের সাথে যোগ দিতে পারেননি, যদিও প্রথম টেস্ট শুরুর আগেই তার স্কোয়াডে ফেরার সম্ভাবনা রয়েছে।

দলের এই ধারাবাহিক ইনজুরি সমস্যা নিয়ে অধিনায়ক শুভমান গিল সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরাজয়ের পর তিনি বলেছিলেন যে, ম্যাচের দিন খেলোয়াড়রা পুরোপুরি ফিট না থাকলে দল নির্বাচন করা খুবই কঠিন হয়ে পড়ে। বিশেষ করে পাঁচ বোলার নিয়ে খেলতে নেমে মাঝপথে কেউ চোট পেয়ে মাঠ ছাড়লে দলের পুরো পরিকল্পনা ভেঙে যায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…

13 minutes ago

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…

41 minutes ago

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ

গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…

1 hour ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…

1 hour ago

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…

2 hours ago

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

2 hours ago

This website uses cookies.