রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার কারণ ও দায়-দায়িত্ব নিরূপণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা। কমিটির অন্য সদস্যরা হলেন—সহকারী প্রক্টর মো. আব্দুল্লাহ আল মাহবুব, বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আমির শরীফ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজিউল ইসলাম জীবন এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন-আল রশিদ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কমিটিকে তদন্ত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হলেও প্রতিবেদন জমা দেওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।
এদিকে কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা জানিয়েছেন, তাকে না জানিয়েই কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘‘আমি তদন্ত কমিটি সম্পর্কে আগে কিছুই জানতাম না। আমাকে না জানিয়েই কমিটি গঠন করা হয়েছে। সাধারণত কোনো কমিটিতে কারও নাম অন্তর্ভুক্ত করার আগে তার মতামত নেওয়া উচিত। কিন্তু আমার ক্ষেত্রে তা করা হয়নি। আজ আমি বিভাগের ইন্ডাস্ট্রি ভিজিটে রংপুরের বাইরে রয়েছি। বিষয়টি সম্পর্কে আপনাদের কাছ থেকেই প্রথম জানতে পারলাম।’’
উল্লেখ্য, সোমবার (৩ আগস্ট) ক্যাম্পাসের স্বাধীনতা স্মারক মাঠে প্রশাসনের অনুমতিক্রমে শিবির ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে এলইডি স্ক্রিনে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন প্রদর্শন করছিল। ছাত্রদলের অভিযোগ, ওই ফেস্টুনগুলোর মধ্যে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী এবং যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতাদের ছবি ছিল। এই ফেস্টুন অপসারণের দাবিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও পরবর্তীকালে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞাসহ নানা পদক্ষেপ নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইরানের রাজধানী তেহরানের কাছে শামসাবাদ শিল্প পার্কে মঙ্গলবার এক ভয়াবহ বিস্ফোরণে ১৮ জন আহত হয়েছেন।…
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ক্যাম্পাসগুলোকে অছাত্র মুক্ত করতে হবে। অন্যথায় বড়…
বাংলাদেশে আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা…
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলনের সফলতা কোনো…
হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনার খবরে আন্তর্জাতিক…
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও হল দখল ও আধিপত্য বিস্তারের পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ…
This website uses cookies.