জুলাই আন্দোলনের সফলতার পুরো কৃতিত্ব দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি বা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের অর্জন নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি)-এ আয়োজিত 'গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল তা ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই এই আন্দোলন সফল হয়েছে এবং যখনই মানুষ এর সাথে পুরোপুরি সম্পৃক্ত হয়েছে, তখনই চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে।
তারেক রহমান আরও বলেন, বিগত ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী এবং গণতন্ত্রে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে ছিল। তারা কখনোই জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে চলে যায়নি। তাই এই সফলতার দাবিদার কোনো একক পক্ষ নয়।
সরকারপ্রধান বর্তমান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনেক তর্ক-বিতর্ক ও সংগ্রামের পর এখন সময় এসেছে দেশ পুনর্গঠনের। এখন দেশকে এগিয়ে নেওয়ার পালা। তিনি সবাইকে ধৈর্য ধারণ করে ঠান্ডা মাথায় ষড়যন্ত্রকারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। একইসঙ্গে জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ পুনর্গঠনে সরকারের নেওয়া পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে…
শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪২ জন শিক্ষকের পরিচয়…
শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এই জাদুঘরটি নতুন…
শরীয়তপুরের জাজিরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জামায়াতে ইসলামীর কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের…
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেওয়ায় ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানের মাগুরার…
শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষকের পরিচয়…
This website uses cookies.