মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সঙ্গে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর ও পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন জানান, শেখ হাসিনার ভার্চুয়াল মিটিংয়ে সাকিব আল হাসানের অংশগ্রহণের খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে নয়টার দিকে একদল বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি মোটরসাইকেলে করে তার বাড়িতে উপস্থিত হয়।
হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে বাড়িটিতে ভাঙচুর চালায়। এ সময় তারা পেট্রোল ব্যবহার করে বাড়ির স্টিল গেটে আগুন ধরিয়ে দেয় এবং এরপর ঘটনাস্থল থেকে চলে যায়। ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ক্রিকেটার সাকিব আল হাসান ২০২৪ সালে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া জুলাই আন্দোলনের সময় ঢাকায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে।
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ২২: ২৬আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ২২: ২৭
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মোজাফফর হোসেনের ফেসবুক ও মেসেঞ্জারের তথ্য…
চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাছবাড়িয়া…
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সমাবেশ ও আনন্দ মিছিল করেছে…
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের ফিস্টে নিম্নমানের ও পচা খাবার পরিবেশনের অভিযোগ…
জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে…
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের একটি নৌপথের ভৌগোলিক বিন্যাস…
This website uses cookies.