গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ফিস্টে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের তিতুমীর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বনলতা ও অপরাজিতা হলের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবারের মান নিয়ে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, ফিস্টে সরবরাহ করা খাবারের মান ছিল অত্যন্ত নিম্নমানের। পরিবেশিত ডালের মধ্যে মুরগির নাড়িভুঁড়ি পাওয়া গেছে এবং সরবরাহ করা ডিমের একটি অংশ ছিল পচা। উন্নতমানের খাবারের প্রত্যাশা থাকলেও বাস্তবে নিম্নমানের খাবার পাওয়ায় অনেক শিক্ষার্থী তা খেতে না পেরে ফেলে দিতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে তিতুমীর হলের আবাসিক শিক্ষার্থী রাকিউল আলম রানা বলেন, “এত নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছে, যা মুখে নেওয়াই যায় না। খাবারে দেওয়া ডিমের বেশিরভাগই ছিল পচা এবং ডালের মধ্যে মুরগির নাড়িভুঁড়ি পাওয়া গেছে। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার জবাব চাই এবং দ্রুত তদন্তের দাবি জানাই।”
ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, “হলের খাবারের মান নিয়ে অভিযোগের বিষয়টি আমার নজরে এসেছে। এটি অত্যন্ত গর্হিত। এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে।”
প্রশাসনের পক্ষ থেকে আশ্বাসের পর শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া ভবিষ্যতে তিতুমীর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বনলতা ও অপরাজিতা হলসহ সব আবাসিক হলে মানসম্মত খাবার নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
পোর্ট অব স্পেন টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ। জয়ের পথে পাকিস্তান।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সব ভেদাভেদ…
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মোজাফফর হোসেনের ফেসবুক ও মেসেঞ্জারের তথ্য…
চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাছবাড়িয়া…
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সমাবেশ ও আনন্দ মিছিল করেছে…
জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে…
This website uses cookies.