Header Premium (728×90)

Categories: রাজনীতি

শিক্ষাপ্রতিষ্ঠান আবারও সন্ত্রাসের অভয়ারণ্য হচ্ছে: নাহিদ ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আবারও হল দখলের চেষ্টা ও আধিপত্য বিস্তারের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা করা হয়েছে। এছাড়া ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও তাদের বাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। হবিগঞ্জে তাদের দলের কর্মী আলিফের চোখ উপড়ে ফেলার ঘটনারও তীব্র নিন্দা জানান তিনি।

সরকারকে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, শিক্ষার্থীদের সাথে কোনো ঝামেলায় জড়াবেন না। তাদের নির্বিঘ্নে পড়াশোনা করতে দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক ধারা বজায় রাখুন। তিনি আরও বলেন, এই সরকার মনে করছে তারা ক্ষমতায় আছে বলেই সব দখল করবে, যা শেখ হাসিনাও ভেবেছিল। কিন্তু তার পরিণতি কী হয়েছে তা সবার জানা আছে।

জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, এই বিপ্লবে তারা ছিল ট্রাম্প কার্ডের মতো। সতেরো জুলাই দমন-পীড়নের পর যখন সবাই ভেবেছিল আন্দোলন এগিয়ে নেওয়ার কেউ নেই, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই মাঠে নেমেছিল। তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকার স্বীকৃতি ও যথাযথ ডকুমেন্টেশনের ওপর গুরুত্বারোপ করেন এবং দুঃখ প্রকাশ করেন যে, সরকার এ বিষয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…

13 minutes ago

টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের

নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…

15 minutes ago

স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার

কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…

18 minutes ago

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…

22 minutes ago

দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…

37 minutes ago

বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ

বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…

1 hour ago

This website uses cookies.