সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকার মুক্তির সোপান চত্বরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ইসলামিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানের পরিবার ও স্বজনরা। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে তারা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ছানোয়ার হোসেন সানু-কে অবিলম্বে গ্রেফতার এবং দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত রোববার রাতে ছানোয়ার হোসেন সানু মুঠোফোনে শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন এবং তার সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেন। একই সময়ে জিসানের বাবা ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাকেও পা কেটে ফেলার হুমকি প্রদান করা হয়। জিসানের মা শাপলা আহমেদ সাংবাদিকদের জানান, এই হুমকির ঘটনার কল রেকর্ড ইতিমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তিনি আরও বলেন, অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।
অনশন কর্মসূচিতে জিসানের বাবার পাশাপাশি অংশগ্রহণ করেছেন তার দাদি ও সাবেক পৌর কাউন্সিলর বেগম খোদেজা মান্নান, চাচা ও জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু এবং জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্না। এর আগে, সোমবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও তারা একই দাবি উত্থাপন করেছিলেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, হুমকির ঘটনায় অভিযোগ পাওয়ার পর পুলিশ ইতিমধ্যে বিষয়টি তদন্ত করতে শুরু করেছে।
কক্সবাজারের রামুতে পুলিশের চেকপোস্ট সিগন্যাল অমান্য করে পালানোর সময় একটি মিনি পিকআপ আটক করে বিদেশি…
কুয়েতে অবস্থানরত মার্কিন বিমানঘাঁটিতে অতর্কিত হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে এ…
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হাজির করা…
বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প গ্রহণ করে জনগণের অর্থের অপচয় হতে দেওয়া যাবে না বলে…
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু এবং এসব ক্ষেত্রে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে…
নরসিংদীর শিবপুরে পলিথিনের ছাউনির নিচে বসবাসকারী এক অসহায় বৃদ্ধাকে দুই বান্ডিল ঢেউটিন সহায়তা প্রদান করেছে…
This website uses cookies.