শ্রমবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ও বুধবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ে দুই দেশের উচ্চপর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। মালয়েশিয়ার পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম রামানান। এ সময় মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি এবং শ্রমবাজার-সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
আলোচনায় শ্রম অভিবাসন, জনশক্তি রপ্তানি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং শ্রমিকদের সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি বিদ্যমান সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেন।
বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন বাংলাদেশের মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এই সফরের প্রথম দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে টেলিফোনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ফোনালাপে জ্বালানি, বিনিয়োগ, বন্দর উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পায়।
উভয় দেশের উচ্চপর্যায়ের আলোচনায় মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের মাধ্যমে বাংলাদেশে এলএনজি সরবরাহ, এক্সিটা গ্রুপ বারহাডের বিনিয়োগ কার্যক্রমের অগ্রগতি, কৌশলগত অংশীদারত্বের সম্ভাবনা এবং এমএমসি করপোরেশন বারহাডের সঙ্গে বন্দর ও অবকাঠামো খাতে সহযোগিতার বিষয়গুলোও উঠে আসে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, এই ধারাবাহিক বৈঠকের মাধ্যমে দুই দেশের শ্রমবাজার, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা লাভ করবে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
This website uses cookies.