Header Premium (728×90)

Categories: রাজনীতি

ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী বললেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন’

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হাজির করা হয়েছে। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে ট্রাইব্যুনালে তোলা হয়। শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ লতিফ সিদ্দিকীকে এই মামলায় গ্রেপ্তার দেখান এবং তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুনানির সময় লতিফ সিদ্দিকীর আইনজীবী আদালতে তাঁর বক্তব্য রাখার জন্য আবেদন জানালে ট্রাইব্যুনাল তা গ্রহণ করেননি। এ সময় কাঠগড়ায় থাকা মাইক্রোফোন ব্যবহার করে লতিফ সিদ্দিকী বিচারকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। তিনি কয়েকবার একই কথা বললে ট্রাইব্যুনাল বিরক্তি প্রকাশ করে বলেন, ‘কে কথা বলছে? তাঁকে কথা বলার জন্য কে অ্যালাউ করেছে? আজকের মতো এখানেই স্টপ।’ ট্রাইব্যুনালের এমন আচরণে লতিফ সিদ্দিকী আক্ষেপ করে বলেন, ‘হায়রে হায় হায়। এই যদি হয় আদালত, আমি কোথায় যাই?’ একপর্যায়ে পুলিশ সদস্যরা তাঁর কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে এজলাসে পুলিশ ও লতিফ সিদ্দিকীর মধ্যে উচ্চবাচ্য হয়।

ট্রাইব্যুনালের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমাকে ফাঁসি দিয়ে দেন।’

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে লতিফ সিদ্দিকীর ছোট ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবির বিষয়ে তিনি বলেন, লতিফ সিদ্দিকীর বয়স এখন ৮৭ বছর এবং তাঁর নিজের বয়স ৮০ বছর। কাদের সিদ্দিকী দাবি করেন, ‘অপরাধটা লতিফ সিদ্দিকী করেননি, সে জন্য যদি তাঁর ফাঁসি হয়, সেটা আমরা সাদরে গ্রহণ করব। কারণ, আল্লাহ-তাআলা তাঁকে তখন মুক্তি দেবেন।’

শাপলা চত্বরের ঘটনায় লতিফ সিদ্দিকীকে সম্পূর্ণ নির্দোষ ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে বলে দাবি করেন কাদের সিদ্দিকী। তিনি জানান, তাঁরা আইনি লড়াই চালিয়ে যাবেন। এছাড়া ট্রাইব্যুনালে কথা বলতে চাওয়ার বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, প্রত্যেক অভিযুক্তের কথা বলার অধিকার রয়েছে। তিনি অভিযোগ করেন, ডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী যে সুন্দর ব্যবহার পেয়েছেন, ট্রাইব্যুনালে তার বিপরীত পরিস্থিতি দেখেছেন। লতিফ সিদ্দিকীর হাতে হাতকড়া পরানো প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যান্ডকাফ নিয়ে কোনো ব্যাপার নাই। এটা সরকার বুঝবে।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: যা বললেন নাহিদ ইসলাম

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির আহ্বায়ক…

18 seconds ago

লিবিয়ায় মুক্তিপণ না পেয়ে মাদারীপুরের যুবক সোহাগকে গুলি করে হত্যা

ইতালিতে পাঠানোর স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ না পেয়ে সোহাগ মুন্সীকে গুলি করে হত্যা…

14 minutes ago

রামুতে পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের রামুতে পুলিশের চেকপোস্ট সিগন্যাল অমান্য করে পালানোর সময় একটি মিনি পিকআপ আটক করে বিদেশি…

45 minutes ago

কুয়েতের মার্কিন ঘাঁটিতে অতর্কিত হামলার দাবি ইরানের

কুয়েতে অবস্থানরত মার্কিন বিমানঘাঁটিতে অতর্কিত হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে এ…

1 hour ago

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় বরদাস্ত করা হবে না: প্রতিমন্ত্রী

বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প গ্রহণ করে জনগণের অর্থের অপচয় হতে দেওয়া যাবে না বলে…

1 hour ago

বন্ধ সরকারি শিল্পকারখানা চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু এবং এসব ক্ষেত্রে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে…

1 hour ago

This website uses cookies.