বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প গ্রহণ করে জনগণের অর্থের অপচয় করার সুযোগ নেই। বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত পৃথক দুটি বৈঠকে তিনি এই কঠোর নির্দেশনা দেন। প্রতিমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অনুমোদিত প্রতিটি প্রকল্পের যৌক্তিকতা প্রমাণের ওপর জোর দিয়েছেন।
জ্বালানি খাতের দক্ষতার ওপর গুরুত্বারোপ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের কোথায় কী ধরনের খনিজ সম্পদ রয়েছে, তার একটি পূর্ণাঙ্গ ভৌগোলিক ও তথ্যভিত্তিক মানচিত্র থাকা জরুরি। তিনি বিভিন্ন সংস্থার কাছে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্লক ম্যাপ ও ভূতাত্ত্বিক জরিপসহ সব তথ্য নিয়ে একটি একক, আধুনিক এবং সমন্বিত রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছেন। তিনি মনে করেন, ভূগর্ভস্থ সম্পদের সঠিক অবস্থান ও সম্ভাবনার চিত্র থাকলে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় ও পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।
বৈঠকে প্রতিমন্ত্রী সারা দেশে জোনভিত্তিক জ্বালানির চাহিদা ও সরবরাহের প্রকৃত চিত্র রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, জ্বালানি খাতের প্রতিবন্ধকতাগুলো দ্রুত চিহ্নিত করে করণীয় নির্ধারণে কোনো কালক্ষেপণ করা যাবে না। এছাড়া, বিদ্যুৎ বিভাগের অনুমোদিত প্রকল্পগুলোর ক্ষেত্রে জনগণের প্রয়োজন মেটাতে প্রতিটি প্রকল্পের ভূমিকা ও অগ্রাধিকার যাচাই করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন তিনি। সেবামূলক এই খাতের সক্ষমতা বৃদ্ধিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও তিনি আহ্বান জানান।
সচিবালয়ে আয়োজিত এই দুটি পৃথক বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখসহ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…
আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকার তা সমন্বয় করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি…
This website uses cookies.