Header Premium (728×90)

কুয়েতের মার্কিন ঘাঁটিতে অতর্কিত হামলার দাবি ইরানের

কুয়েতে অবস্থানরত মার্কিন বিমানঘাঁটিতে অতর্কিত বিমান হামলা চালানোর দাবি করেছে ইরান। তেহরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে এই তথ্য জানিয়েছে গার্ডিয়ান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা কুয়েতের আল-সালেম বিমানঘাঁটিতে এই হামলা চালিয়েছে। আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, সেখানে মার্কিন বিমানবাহিনীর অবস্থান রয়েছে।

আইআরজিসির দাবি অনুযায়ী, এই হামলায় দুইটি হ্যাঙ্গার এবং জ্বালানি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। এসব ট্যাঙ্ক থেকে মার্কিন বাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারে জ্বালানি সরবরাহ করা হতো। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি মার্কিন বাহিনী।

এর আগে বৃহস্পতিবার জর্ডানের আল আজরাক মার্কিন বিমানঘাঁটিতে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আইআরজিসির দাবি, সেই হামলায় যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। সেই সঙ্গে হামলায় কয়েকজন মার্কিন সামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলেও দাবি করেছে আইআরজিসি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: যা বললেন নাহিদ ইসলাম

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির আহ্বায়ক…

12 minutes ago

লিবিয়ায় মুক্তিপণ না পেয়ে মাদারীপুরের যুবক সোহাগকে গুলি করে হত্যা

ইতালিতে পাঠানোর স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ না পেয়ে সোহাগ মুন্সীকে গুলি করে হত্যা…

25 minutes ago

রামুতে পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের রামুতে পুলিশের চেকপোস্ট সিগন্যাল অমান্য করে পালানোর সময় একটি মিনি পিকআপ আটক করে বিদেশি…

56 minutes ago

ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী বললেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন’

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হাজির করা…

1 hour ago

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় বরদাস্ত করা হবে না: প্রতিমন্ত্রী

বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প গ্রহণ করে জনগণের অর্থের অপচয় হতে দেওয়া যাবে না বলে…

1 hour ago

বন্ধ সরকারি শিল্পকারখানা চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু এবং এসব ক্ষেত্রে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে…

2 hours ago

This website uses cookies.