Header Premium (728×90)

জাতীয় বৃক্ষমেলা ২০২৬: দর্শনার্থীদের নজর কাড়ছে আলী-জাহান অ্যাগ্রো

রাজধানী ঢাকাসহ দেশজুড়ে শুরু হয়েছে মাসব্যাপী ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’। “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৯ জুলাই ২০২৬ থেকে শুরু হওয়া এই উৎসব এখন মুখরিত বৃক্ষপ্রেমীদের পদচারণায়। ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জাতীয় পরিবেশ পদক-২০২৫, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৬, বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫ এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করেন।

পরিবেশ সংরক্ষণ ও বনায়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে এবারের মেলায় সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন বেসরকারি নার্সারির মোট ১২০টি স্টল অংশ নিয়েছে। মেলা প্রাঙ্গণে দর্শনার্থী ও ক্রেতাদের ব্যাপক সমাগমে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এর মধ্যে নান্দনিক সাজসজ্জা ও সমৃদ্ধ চারা প্রদর্শনীর মাধ্যমে বিশেষভাবে নজর কাড়ছে ৪৫ নম্বর স্টলের 'আলী-জাহান অ্যাগ্রো'। কেবল বাহ্যিক সৌন্দর্যই নয়, স্টলটিতে প্রদর্শিত বিপুল পরিমাণ দেশি-বিদেশি ফুল, ফল, বনজ ও ঔষধি গাছের সংগ্রহ মেলায় আসা মানুষের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।

নগর জীবনে সুস্থ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার জন্য পরিকল্পিত সবুজায়নের ওপর গুরুত্ব দিচ্ছে আলী-জাহান অ্যাগ্রো। মেগাসিটি ঢাকার পরিবেশ রক্ষায় বাসাবাড়ির ছাদ, বেলকনি এবং ইনডোর স্পেসের উপযোগী ও স্বাস্থ্যবান্ধব বিশেষ উদ্ভিদের সমাহার ঘটিয়েছে তারা। এসব চারা ক্রেতাদের জন্য তুলনামূলক সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে। সরকারের পরিবেশ উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে সচেতনভাবে সবুজায়ন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠানটি।

এদিকে জাতীয় বননীতির আওতায় বৃক্ষরোপণকে একটি রাষ্ট্রীয় আন্দোলনে রূপ দিতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের একটি মহাপরিকল্পনা সফল করতে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। এই কর্মসূচিকে শতভাগ সফল করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। এর আওতায় জিআইএস (GIS), রিমোট সেন্সিং, ন্যাশনাল ট্রাই ডাটাবেজ এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে বনায়ন কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। সরকারের এই বিশাল উদ্যোগের ফলে দেশে প্রায় ৩.৫ লক্ষাধিক নতুন ‘সবুজ কর্মসংস্থান’ সৃষ্টি হবে এবং ১০,০০০ নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

কুমিল্লার পাড়া-মহল্লায় বেপরোয়া কিশোর গ্যাং, টিকটকের আড়ালে খুন ও অস্ত্রের মহড়া

কুমিল্লায় টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে গড়ে উঠছে ভয়ংকর সব কিশোর গ্যাং। সম্প্রতি স্কুলছাত্র…

3 minutes ago

পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে সাড়ে ৮ হাজার নিয়োগ, নেপথ্যে এস আলমের ‘বিশেষ বাক্স’

২০১৭ সালে ইসলামী ব্যাংক দখল করার পর ব্যাংকটিতে কোনো ধরনের বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই ৮…

8 minutes ago

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের একটি টাউনশিপে পারিবারিক অনুষ্ঠানে তিন বন্দুকধারীর অতর্কিত হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত…

10 minutes ago

জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া পুনর্নির্ধারণ করল সরকার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭…

24 minutes ago

সার চাইতে গিয়ে ৮ দিন জেল খাটলেন কুড়িগ্রামের দুই কৃষক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কিনতে গিয়ে মামলার আসামি হয়ে ৮ দিন কারাবাস করতে হয়েছে আল আমিন…

32 minutes ago

ঘুষের দুই লাখ টাকাসহ পাহাড়তলী সাব-রেজিস্ট্রার ও দুই কর্মচারী আটক

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে…

44 minutes ago

This website uses cookies.