বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়নের আবেদন প্রক্রিয়া দ্রুততর করতে সরকার 'বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি/পদায়ন নীতিমালা, ২০২৬' জারি করেছে। রোববার আনুষ্ঠানিকভাবে এই নীতিমালা ঘোষণা করা হয়, যা সরকারি কলেজে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের বদলি ও পদায়নের ক্ষেত্রে কার্যকর হবে।
নতুন এই নীতিমালার অন্যতম প্রধান দিক হলো প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এখন থেকে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের বদলি বা পদায়নের ক্ষমতা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের ওপর ন্যস্ত করা হয়েছে। এর আগে এই ক্ষমতা পুরোপুরি শিক্ষা মন্ত্রণালয়ের হাতেই কেন্দ্রীভূত ছিল। তবে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের বদলি ও পদায়নের বিষয়টি আগের মতোই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকবে। সংশ্লিষ্টদের মতে, নিম্ন ও মধ্য পর্যায়ের বদলির ক্ষমতা মাউশিতে হস্তান্তরের ফলে আবেদন নিষ্পত্তির গতি বাড়বে।
নীতিমালা অনুযায়ী, বদলি বা পদায়নের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে। তবে জনস্বার্থে সরকার যেকোনো সময় যেকোনো শিক্ষক বা কর্মকর্তাকে যেকোনো কর্মস্থলে বদলি বা পদায়ন করার ক্ষমতা সংরক্ষণ করে। আবেদন মূল্যায়নের ক্ষেত্রে আবেদনকারীর পারিবারিক সমস্যা, পেশাগত প্রয়োজন, দূরারোগ্য অসুস্থতা এবং নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্বকে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া অসম্পূর্ণ তথ্য কিংবা পার্সোনাল ডাটা শিট (পিডিএস) হালনাগাদ না থাকলে আবেদন বিবেচনা করা হবে না।
কর্মস্থলে স্থায়িত্বের বিষয়ে নীতিমালায় বলা হয়েছে, নবনিয়োগপ্রাপ্ত প্রভাষকরা চাকরিতে দুই বছর পূর্ণ হওয়ার আগে বদলির আবেদন করতে পারবেন না। একইভাবে অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাদের ক্ষেত্রেও বর্তমান কর্মস্থলে কমপক্ষে দুই বছর পূর্ণ হওয়া বাধ্যতামূলক। তবে গুরুতর শারীরিক, মানসিক বা পারিবারিক সমস্যার ক্ষেত্রে এই সময়সীমা শিথিলযোগ্য, যা সরকার যৌক্তিকতা সাপেক্ষে বিবেচনা করবে। এছাড়া স্বামী-স্ত্রী উভয়ে চাকরিজীবী হলে একজনের কর্মস্থল বা নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে অন্যজনের বদলির আবেদনের সুযোগ রাখা হয়েছে। পিআরএল-এ যাওয়ার এক বছর আগে সুবিধাজনক স্থানে বদলির আবেদন করলে শূন্য পদ সাপেক্ষে তা অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে।
নির্ধারিত কমিটির মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর বদলি বা পদায়নের আদেশ জারি করা হবে। এছাড়া উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের সরকারি কলেজের শূন্য পদগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে পদায়নের বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে নতুন এই নীতিমালায়।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.