ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিটআপ দায়িত্ব নেওয়ার ৫ দিনেই পদ হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া দিল্লিতে নেহা বোরা মুক্ত, অভিজিৎ দিপকের অবস্থানের ব্যাখ্যা চায় সিজেপি খাঁটি মধু নাকি চিনির সিরাপ? চেনার উপায় কী? মরিনহোর কৌশলে রোমার বিপক্ষে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ রমনা কালীমন্দিরে রিজভী: সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে ইস্তাম্বুলে ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় নিহত ৪ দীর্ঘ বিরতির পর পর্দায় রশমি দেশাই, জানালেন কেন দূরে ছিলেন আজকের খেলার সূচি: বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে ও ইউরোপীয় ফুটবলের লড়াই স্পেসএক্সের রকেট প্রযুক্তিতে আকাশে উড়বে টেসলার ‘রোডস্টার ২’

ডিপজলের বিরুদ্ধে খালাতো ভাইয়ের মানহানির মামলা, তদন্তে ডিবি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৩৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন তার আপন খালাতো ভাই আজিজুর রহমান টাইগার। তিনি এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্বরত আছেন। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই মামলার আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালতের ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ডিসিকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই মামলায় ডিপজলের পাশাপাশি তার ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।

মামলার আরজিতে বাদী আজিজুর রহমান টাইগার অভিযোগ করেছেন, তার সামাজিক সুনাম, সুখ্যাতি, ব্যবসায়িক সাফল্য এবং দেশ-বিদেশে পরিচিতিতে ঈর্ষান্বিত হয়ে ডিপজল বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। এরই ধারাবাহিকতায় গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার আব্দুল গণি বাদী টাইগারের বিরুদ্ধে দারুসসালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডিতে অভিযোগ করা হয়েছিল যে, টাইগারের নির্দেশে ৩ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে দিলশাদ ও সাইদুর রহমানসহ ১০-১৫ জন ব্যক্তি জোরপূর্বক নাভানা সিএনজিতে তাদের লাগানো সাইনবোর্ড ভেঙে নিজেদের নামে সাইনবোর্ড লাগানোর চেষ্টা করে। তারা জমির মালিকানা দাবি করে আগামী মাস থেকে ভাড়াও দাবি করেছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ডিপজলের বিরুদ্ধে খালাতো ভাইয়ের মানহানির মামলা, তদন্তে ডিবি

আপডেট সময় : ০৯:৩৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬