পাবনা সদর উপজেলায় নবম শ্রেণির শিক্ষার্থী রিয়া খাতুনকে (১৫) ধর্ষণ ও হত্যার ঘটনার জেরে উত্তেজিত জনতার দেওয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এর আগে সোমবার (৮ জুন) বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ (২৫), নতুন পাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির (২২) এবং একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুন বিকেলে ভাড়ারার পদ্মা নদী থেকে নিখোঁজ কিশোরী রিয়া খাতুনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে ৪ জুন তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন সম্পন্ন হওয়ার পরপরই এলাকাবাসী ও উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত আসামিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। অগ্নিকাণ্ডের একপর্যায়ে ঘরের ভেতর থাকা রান্নার গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আগুন নেভাতে আসা এবং আশপাশে দাঁড়িয়ে থাকা প্রতিবেশীদের ওপর আগুনের শিখা ছিটকে পড়ে বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।
পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় গণপিটুনি বা আইনি ঝামেলা এড়াতে আসামিপক্ষের কেউ বাড়িতে ছিলেন না। ফলে দগ্ধ ও নিহতরা সবাই প্রতিবেশী, আশপাশের মানুষ এবং মূলত উৎসুক জনতা। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ড ও মৃত্যুর ঘটনায় থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এর আগে রিয়া খাতুনকে হত্যা ও ধর্ষণের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা আদালতে রিয়াকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
রাজধানীর সবুজবাগে পুলিশের অভিযানে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা…
খুলনার দাকোপ উপজেলার নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি হরিণের মাংসসহ এক…
বিশ্বকাপ ফাইনালে স্পেনের তরুণ তুর্কি লামিন ইয়ামালের ভূয়সী প্রশংসা করলেও তাকে আটকানোর সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি…
নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমার সেনাবাহিনীর এক সদস্য ও দেশটির পুলিশের দুই সদস্যকে…
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ও সাইবার বুলিং প্রতিরোধে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ…
নিট পরীক্ষায় অনিয়মের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…
This website uses cookies.