Header Premium (728×90)

ইতালির কোচ হতে কি রাজি হবেন পেপ গার্দিওলা

বিশ্ব ফুটবলের নজর যখন ২০২৬ বিশ্বকাপের দিকে, তখন ইতালিয়ান ফুটবলের অন্দরমহলে চলছে জাতীয় দলের ভবিষ্যৎ সাজানোর তোড়জোড়। এই পুনর্গঠন প্রক্রিয়ার মূল দায়িত্বে রয়েছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি জিওভান্নি মালাগো, টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং উপদেষ্টা লিওনার্দো। তাদের পরিকল্পনার কেন্দ্রে এখন ম্যানচেস্টার সিটির সাফল্যমণ্ডিত অধ্যায় শেষ করা কোচ পেপ গার্দিওলা।

মালদিনি ও লিওনার্দো মনে করছেন, ইতালির জাতীয় দলের জন্য এমন একজন কোচের প্রয়োজন যিনি কেবল কৌশলগত দিক থেকেই দক্ষ নন, বরং পুরো ফুটবল সংস্কৃতিকে নতুন দিশা দিতে সক্ষম। সেই মানদণ্ডে গার্দিওলার চেয়ে যোগ্য প্রার্থী খুব কমই আছে। গার্দিওলার প্রতি মালদিনি ও লিওনার্দোর দীর্ঘদিনের শ্রদ্ধা রয়েছে। ২০০৯ সালে বার্সেলোনার কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর গার্দিওলা সেই ট্রফিটি এসি মিলানের কিংবদন্তি পাওলো মালদিনিকে উৎসর্গ করেছিলেন, যিনি সেই সময় অবসর ঘোষণা করেছিলেন।

সূত্র অনুযায়ী, গার্দিওলা ইতালির এই প্রস্তাব গুরুত্বের সাথে শুনেছেন এবং এতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে কোচ হওয়ার দৌড়ে গার্দিওলার নাম শীর্ষে থাকলেও, তালিকায় রবার্তো মানচিনি, আন্তোনিও কন্তে এবং আন্দ্রেয়া পিরলোর মতো বড় নামও রয়েছে।

এ বিষয়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো স্কাই স্পোর্ট ২৪-কে বলেন, পাওলো মালদিনি ও লিওনার্দোকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করতে তার দুই সপ্তাহ সময় লেগেছে। তিনি জানান, তারা শুরু থেকেই অত্যন্ত আগ্রহী এবং দায়িত্বশীল ছিলেন। ফেডারেশনের পরিকল্পনার প্রতিটি দিক নিয়ে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। মালাগো ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, আরও কয়েক দিন অপেক্ষা করলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। কোচের তালিকার সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি ইঙ্গিত দেন যে, তালিকায় আরও কিছু সম্ভাব্য নাম থাকতে পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…

4 minutes ago

যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…

9 minutes ago

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে

পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…

45 minutes ago

টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…

51 minutes ago

মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ

মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…

55 minutes ago

মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…

1 hour ago

This website uses cookies.