সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা এই অভিযানে অংশ নেন।
অভিযানকালে প্রায় ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ এক মাংস ব্যবসায়ীকে আটক করা হয়েছে। কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, জব্দকৃত এই মাংসের আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার টাকা।
মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত ব্যক্তি এবং জব্দ করা হরিণের মাংস পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা, শিকার ও পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
কুমিল্লায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। তিনি কন্যাশিশুর নিরাপত্তা…
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার গালা ইউনিয়নে এই…
পুনর্মূল্যায়নের পর পাঁচটি করবর্ষের বিপরীতে দাবি করা ৬৬৬ কোটি টাকা বকেয়া কর গ্রামীণ কল্যাণের কাছ…
বলিউডের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ পরিবেশে ২ জন নায়িকার মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠা কঠিন বলে মনে…
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী।…
যুক্তরাজ্যে সমকামী পরিচয়ে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশি সংগীতশিল্পী সাজ্জাদ মিয়াসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ…
This website uses cookies.