সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভুল তথ্য, অপপ্রচার এবং ফেক ভিডিও ছড়িয়ে দেশের নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিদের হেয় করার প্রবণতা রোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। এই ধরনের সাইবার বুলিং দমনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করতে একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব তথ্য জানান। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে সরকার বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করবে। জনগণের সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব এবং সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার রদবদল সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি মিডিয়ার মাধ্যমেই জেনেছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। জনগণের কল্যাণ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। যদি কখনো মনে হয় যে কেউ যথাযথ পারফর্ম করতে পারছেন না, তবে প্রধানমন্ত্রী দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারেন। তবে এটি ১৮০ দিনের মাথায় ঘটবে কি না, তা তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি।
উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিস্ট বা মাফিয়া রেজিম সাধারণত তাদের ভুল স্বীকার করতে চায় না, কিন্তু বর্তমান সরকার জনগণের কল্যাণে যেকোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত। প্রধানমন্ত্রী হিসেবে ওনার কোনো সিদ্ধান্ত আরও ভালো করার সুযোগ থাকলে তিনি অবশ্যই তা করবেন।
২০২৬ সালের গ্লোবাল হাঙ্গার ইনডেক্স অনুযায়ী, ১২২টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম অবস্থানে রয়েছে। সূচকে বাংলাদেশের…
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ দেশের লাভজনক স্থাপনা বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার পদক্ষেপকে আত্মঘাতী…
পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান…
বাংলাদেশ সফরের প্রস্তুতি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিন দিনের পরিবর্তে এখন…
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব…
জনপ্রিয় বলিউড জুটি সালমান খান ও কারিশমা কাপুরের মজার এক স্মৃতি। শুটিং সেটে সালমানের করা…
This website uses cookies.