কুমিল্লার চৌদ্দগ্রামের ফুলের নাওড়ী এবং নাঙ্গলকোটের হুগলি এলাকার মধ্য দিয়ে প্রবাহিত ডাকাতিয়া নদীর ওপর কোনো সেতু নেই। বছরের পর বছর ধরে নদীর দুই পাড়ের বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত ও নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হতে হয় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের।
দীর্ঘদিনেও সরকারি কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয়রা নিজেরাই যাতায়াতের কষ্ট লাঘবের সিদ্ধান্ত নিয়েছেন। এলাকাবাসীর নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ডাকাতিয়া নদীর ওপর ২৬০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো নির্মাণের কাজ শুরু হয়েছে। এই জনকল্যাণমূলক কাজে নেতৃত্ব দিচ্ছেন ফুলের নাওড়ী গ্রামের এয়াকুব মজুমদার, নাজমুল হোসেন এবং হুগলি এলাকার বাসিন্দা আবদুল মান্নান ও অলি আহমেদ।
এ বিষয়ে সাঁকো নির্মাণের অন্যতম উদ্যোক্তা এয়াকুব মজুমদার বলেন, সবার ছোট ছোট সহযোগিতায় আমরা এই সাঁকোটি তৈরি করছি, যেন কোমলমতি শিশু ও সাধারণ মানুষের পথচলা কিছুটা সহজ হয়।
স্থানীয় অভিভাবক আবুল কাশেম ও বেলাল হোসেন জানান, এখানে একটি স্থায়ী সেতু নির্মিত হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ফুলের নাওড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, নদীর ওপার থেকে অনেক শিক্ষার্থী কষ্ট করে আমাদের বিদ্যালয়ে আসে। সাময়িকভাবে বাঁশের সাঁকো দেওয়া হলেও, স্থায়ী সমাধানের জন্য সরকারি উদ্যোগে এখানে দ্রুত একটি ব্রিজ নির্মাণ করা জরুরি।
হুতি বিদ্রোহীদের অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে…
খুলনার মিস্ত্রিপাড়া বাজারের কাছে আনসার উদ্দিন লেন থেকে মো. তুষার নামের ২৭ বছর বয়সী এক…
প্রধানমন্ত্রীর দাকোপ ও মোংলা সফর ঘিরে নলিয়ানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা একে উন্নয়নের নতুন…
কিয়ামতের দিন যখন সূর্য মানুষের মাথার কাছে থাকবে এবং প্রচণ্ড উত্তাপে মানুষ ঘামবে, তখন সাত…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির ফকিরকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার…
সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন।…
This website uses cookies.