Header Premium (728×90)

Categories: জাতীয়

শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টানা পাঁচদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন দুর্গাপূজার সরকারি ছুটি পালিত হবে। এর পরপরই ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম টানা পাঁচদিন বন্ধ থাকবে। তবে এই টানা ছুটির আগে গত শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা ছিল এবং সেদিন সাধারণ কর্মদিবসের মতোই ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়েছিল।

ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় এই পাঁচদিন দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।

এদিকে, পূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার স্বার্থে বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে হবে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছিল। একই প্রজ্ঞাপনে গত ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

আইসিসির নতুন বলের নিয়মে ব্যাকফুটে বাংলাদেশ

ওয়ানডেতে দুই প্রান্তের পুরোনো বল ব্যবহারের নতুন নিয়মে অন্যান্য দল যখন সুবিধা বাড়াচ্ছে, তখন ব্যাটিং…

31 minutes ago

ইসরাইলি সেনাবাহিনীতে সামরিক দায়িত্ব এড়াতে পলাতক ১ লাখ ১০ হাজার

ইসরাইলি সেনাবাহিনীতে সামরিক দায়িত্ব থেকে পালিয়ে বেড়ানো ইহুদিদের সংখ্যা বর্তমানে ১ লাখ ১০ হাজারে পৌঁছেছে,…

50 minutes ago

জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মস্তকবিহীন লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে এক মাস ধরে নিখোঁজ থাকার পর চান মিঞা নামে এক ভ্যানচালকের মস্তকবিহীন লাশ…

51 minutes ago

এলডিসি উত্তরণ তিন বছর পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই পাওয়ার আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পেছানোর বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত…

54 minutes ago

জুলাইকে ধারণ করে না বিরোধীদলীয় নেতা, মন্তব্য প্রধানমন্ত্রীর

রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার অনুপস্থিতির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

1 hour ago

দুর্গাপূজায় জুয়েলারি বন্ধ, তবুও বহাল স্বর্ণের নতুন দাম

আন্তর্জাতিক বাজারের প্রভাবে বাংলাদেশে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩…

1 hour ago

This website uses cookies.