অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছেন ইশরাক হোসেন। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন সোমবার সকাল ৮টা ৩৬ মিনিটে নিজের ফেইসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানান।
ফেইসবুক পোস্টে ইশরাক লিখেছেন, “আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।”
এর আগে শনিবার বিকেলে নিজের ফেইসবুক পেইজে গেণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওগুলোর একটিতে তাকে অস্ত্র হাতে অভিযানে সরাসরি অংশ নিতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে হাতকড়া পরিয়ে পুলিশ সদস্যদের সাথে নিয়ে যেতে দেখা গেছে।
অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর এ ধরনের অভিযানে অংশ নেওয়া নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। ঘটনার পরদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান শফিকুল ইসলাম বলেন, “আপনারা যেটা দেখেছেন, আমরাও দেখেছি। স্থানীয় ডিসিকে বলা হয়েছে, তিনি পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দেবেন। এখানে আইনের কোনো ব্যত্যয় হয়ে থাকলে ডিএমপি অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।”
রোববার রাতে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। এ খবর বিএনপির অনেক নেতাকর্মীকে ফেইসবুকে শেয়ার করতেও দেখা গেছে।
পদত্যাগের ঘোষণার পাশাপাশি সমালোচনাকারীদের উদ্দেশে ইশরাক লিখেছেন, “ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।”
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ…
এআই প্রযুক্তি ব্যবহার করে নিজের নামে তৈরি আপত্তিকর ভিডিওর প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী পরীমনি। সোমবার এক…
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিনের সরকারি জাপান সফরে অন্তত চারটি…
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানসহ নিখোঁজ ১৪ বছর বয়সী কিশোর মো. সবুজের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের…
জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইনডেক্স কর্তন করে নতুন পিডিএস আইডি নিবন্ধনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক…
মসজিদ, মাদরাসা ও কবরস্থান নিয়ে সমন্বিত কমপ্লেক্স গড়ে তোলা এবং এর আয় ও ব্যয়ের ক্ষেত্রে…
This website uses cookies.