Header Premium (728×90)

Categories: জাতীয়

মুন্সীগঞ্জ ডিসি অফিসে ৮০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন

জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ৮০ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। রোববার জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এই সোলার প্যানেল কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাহেব আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে সরকারের নির্দেশনা রয়েছে এবং সেই লক্ষ্যেই সরকারি স্থাপনার ছাদে সোলার প্যানেল বসানো হচ্ছে। তিনি আরও বলেন, সরকার এখন সরকারি দপ্তরসহ সব ক্ষেত্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিয়েছে।

সাধারণ মানুষকে সোলার প্যানেল ব্যবহারে উৎসাহিত করে জেলা প্রশাসক আরও জানান, আগ্রহী কেউ সোলার প্যানেল স্থাপন করতে চাইলে প্রশাসন তাদের প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা করে দেবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে জয় পাকিস্তানের

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারিয়েছে পাকিস্তান। দলের জয়ে সালমান আলী আগা…

19 minutes ago

দেবী দুর্গার সাজে নজর কাড়লেন চিত্রনায়িকা পরীমণি

দেবী দুর্গার সাজে সেজে ভক্তদের নজর কেড়েছেন চিত্রনায়িকা পরীমণি। তার নতুন এই লুকের ভিডিও সামাজিক…

40 minutes ago

২০২৭ সালের দীপাবলিতে মুখোমুখি প্রভাস ও রণবীরের সিনেমা

২০২৭ সালের ২৯ অক্টোবর মুক্তি পাবে প্রভাসের নতুন সিনেমা 'স্পিরিট'। একই সময়ে নিতেশ তিওয়ারির 'রামায়ণ…

57 minutes ago

হাসপাতাল ব্যবস্থা ও চিকিৎসাবিজ্ঞানের বিকাশে মুসলমানদের ঐতিহাসিক অবদান

প্রাচীনকালের ঘরোয়া সেবা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক ও ভ্রাম্যমাণ হাসপাতাল ব্যবস্থার সুসংগঠিত বিকাশ ঘটেছিল মধ্যযুগীয়…

1 hour ago

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন পাস হলে বুমেরাং হতে পারে: টিআইবি

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন পাস করা সরকারের জন্য বুমেরাং হতে পারে বলে সতর্ক করেছে টিআইবি।…

2 hours ago

বন্ধ কারখানা চালুর ঋণ বিতরণে মন্দা, বিতরণ মাত্র ৫৬১ কোটি টাকা

স্থবির অর্থনীতি সচল রাখতে গঠিত ২০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল থেকে বন্ধ শিল্প…

2 hours ago

This website uses cookies.