জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল পর্যায়ের পাঠ্যবইয়ে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। সরকারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই শিক্ষাক্রমে মুক্তিযুদ্ধের মূল ইতিহাসের পাশাপাশি স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ঘটনাবলি এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস যুক্ত ও সংশোধন করা হবে।
এনসিটিবির তথ্য অনুযায়ী, ৩য় থেকে ১০ম শ্রেণির বাংলা সাহিত্য, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ইতিহাস সংক্রান্ত অন্তত ১৪টি বিষয়ে এই পরিবর্তনগুলো আনা হচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাসের পরিধি বাড়িয়ে এতে তেলিয়াপাড়া বৈঠক, সাত বীরশ্রেষ্ঠ এবং মুক্তিযুদ্ধ ব্রিগেড বাহিনীর সংক্ষিপ্ত বিবরণ যুক্ত করা হবে। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘উই রিভল্ট’ ও স্বাধীনতার ঘোষণা, তাঁর রচিত ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবনীও পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হবে। একইসঙ্গে ৭ নভেম্বরের সিপাহি-জনতা বিপ্লব এবং ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার রাজনৈতিক অবদান সম্পর্কিত পাঠ অন্তর্ভুক্ত করার বিষয়টিও চূড়ান্ত হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে পাঠ্যবইয়ে আন্দোলনের পেছনের কারণ, শহীদ আনাসের গল্প, আন্দোলনে নিহতদের আত্মত্যাগ ও নারীদের ভূমিকা উঠে আসবে। এছাড়া ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সংক্রান্ত বিষয়ও পাঠ্যসূচিতে স্থান পাচ্ছে। বিগত সরকারের আমলের গুম, পিলখানা ট্র্যাজেডি, অর্থপাচার এবং গণমাধ্যমের ওপর হস্তক্ষেপের মতো ঐতিহাসিক ঘটনাবলিও ইতিহাস বইয়ে যুক্ত করা হবে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ সালে প্রাথমিকভাবে বিদ্যমান বইগুলোতে প্রয়োজনীয় সংশোধন ও সংযোজন করা হবে। এরপর ২০২৮ সালে শিক্ষাক্রমে আরও বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
স্মার্ট ডাকসেবার প্রত্যয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস-২০২৬। এ উপলক্ষ্যে…
ইতালির পার্লামেন্টে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকারের বিতর্কিত নির্বাচনী সংস্কার বিল অনুমোদিত হয়েছে। এই সংস্কারকে…
বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবোখালী মাধ্যমিক বিদ্যালয়ে তীব্র শ্রেণিকক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের বটগাছের নিচে ও ঝুঁকিপূর্ণ…
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম টেস্টের প্রথম সেশনটি দারুণভাবে নিজেদের করে…
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার দুই দফা হামলায় তিনজন সৌদি নাগরিক…
নেত্রকোনার দুর্গাপুরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছেন শামীম…
This website uses cookies.