Header Premium (728×90)

Categories: সারাদেশ

বাগেরহাটে শ্রেণিকক্ষ সংকট, বটগাছের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান

বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবোখালী মাধ্যমিক বিদ্যালয়ে তীব্র শ্রেণিকক্ষ সংকটের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। পর্যাপ্ত স্থান না থাকায় দীর্ঘ কয়েক বছর ধরে শিক্ষার্থীদের একটি অংশকে বাধ্য হয়ে মাঠের খোলা জায়গায় কিংবা বটগাছের নিচে ক্লাস করতে হচ্ছে। একই সঙ্গে জরাজীর্ণ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি ভবনেও চলছে নিয়মিত পাঠদান। এতে চরম দুর্ভোগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ২২৪ জন শিক্ষার্থী রয়েছে। পর্যাপ্ত কক্ষের অভাবে শিক্ষকদের কয়েকটি শ্রেণির পাঠদান গ্রুপভিত্তিক পরিচালনা করতে হচ্ছে। ফলে সব শ্রেণির জন্য একই সময়ে শ্রেণিকক্ষ বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। রোদ-বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে ক্লাস করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। প্রতিকূল আবহাওয়া সৃষ্টি হলে অনেক সময় নির্ধারিত ক্লাস নেওয়াও সম্ভব হয় না। অন্যদিকে, বিদ্যালয়ের পুরোনো ভবনটির অবস্থাও অত্যন্ত নাজুক। দেয়াল ও মেঝেতে ফাটল দেখা দেওয়ার পাশাপাশি পলেস্তারা খসে পড়ছে। বর্ষার দিনে টিনের চাল চুয়ে পানি পড়ায় শ্রেণিকক্ষের ভেতরে ক্লাস নেওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়া নষ্ট হয়ে গেছে বেশ কয়েকটি হোয়াইট বোর্ড এবং বিদ্যালয়ে নেই পর্যাপ্ত ডিজিটাল ক্লাসের ব্যবস্থা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক বসন্তকুমার মণ্ডল জানান, বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তাদের বটগাছের নিচে খোলা আকাশের তলায় পাঠদান করতে হচ্ছে, যা অত্যন্ত কষ্টদায়ক। বিদ্যালয়ে দ্রুত একটি নতুন ভবন নির্মাণের দাবি জানান তিনি। প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন মণ্ডল বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে বলেন, শিক্ষার্থীদের জন্য একটি নতুন চারতলা ভবন নির্মাণ করা এখন অত্যন্ত জরুরি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লিমন বিশ্বাস ইউনুসও একই দাবি জানিয়ে বলেন, প্রায় আড়াইশ শিক্ষার্থীর পাঠদানের জন্য পর্যাপ্ত জায়গা নেই। শিক্ষার্থীদের সুবিধার্থে দ্রুত একটি নতুন একাডেমিক ভবন প্রয়োজন।

শিক্ষার্থীরা জানায়, রোদ ও বৃষ্টির মধ্যে খোলা জায়গায় ক্লাস করতে তাদের ব্যাপক কষ্ট পোহাতে হয়। দীর্ঘদিন ধরে চলে আসা এই সংকটের কোনো স্থায়ী সমাধান না থাকায় তারা চরম হতাশ। এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার জানান, সাবোখালী মাধ্যমিক বিদ্যালয়ের এই সংকটের বিষয়টি উপজেলা প্রশাসন অবগত রয়েছে। শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন। বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটি দ্রুত একটি নতুন চারতলা ভবন নির্মাণ, পুরোনো ভবনের সংস্কার এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যবস্থা করার জন্য জোর দাবি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

খুলনার কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে…

3 minutes ago

এক্সপ্রেসওয়েতে বিলাসবহুল বাসে তল্লাশি: ১৮০০ ইয়াবাসহ যাত্রী গ্রেপ্তার

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজায় একটি বিলাসবহুল বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ…

8 minutes ago

ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগ করার কৌতুক করলেন নাভি পিল্লাই

শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই কৌতুক করে বলেছেন, তিনি তাঁর পুরস্কারটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে…

11 minutes ago

রেমিট্যান্স শাটডাউনের হুমকি দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বন্ধের হুমকিকে চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত…

13 minutes ago

সমাজে বিভাজন নয়, ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

দিনাজপুরের নবাবগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও অনুদান বিতরণ সভায় সমাজে…

20 minutes ago

তজুমদ্দিনে স্পিকার গোল্ডকাপ ফুটবল উদ্বোধন, চতলা মেজর হাফিজ একাডেমির জয়

ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে স্পিকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে খাসেরহাট…

23 minutes ago

This website uses cookies.