দিনাজপুরের নবাবগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় ও অনুদান বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি সমাজে বিভাজন এড়িয়ে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করতে চায়। সমাজে কোনো অবস্থাতেই বিভাজন তৈরি করা যাবে না। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বসবাস করলে সমাজে শৃঙ্খলা বজায় থাকে এবং প্রতিটি কাজ সহজ হয়। অন্যথায় কারও পক্ষেই শান্তিতে থাকা সম্ভব নয়। আসন্ন দুর্গাপূজা যাতে নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি প্রকৌশলী গজেন চন্দ্র বর্মন স্বপন, দিলীপ চন্দ্র রায় এবং জিতেন রায়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ, সার ও নেট বিতরণ করেন। পাশাপাশি তিনি দরিদ্র, মেধাবী শিক্ষার্থী, অসচ্ছল প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।
এছাড়া ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, হৃদরোগ, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়াসহ সাতটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এককালীন আর্থিক সহায়তার চেক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি। সভা ও বিতরণ কার্যক্রম শেষে মন্ত্রী নবাবগঞ্জ কারিগরি কলেজের নবনির্মিত চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
নাটোরের এক অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন যে, বিগত…
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের কোটা অপব্যবহারের অভিযোগে এক চক্রের আস্তানায় অভিযান চালিয়ে ২৬৫টি বাংলাদেশিসহ মোট…
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি আসলে একটি পরিকল্পিত নাটক…
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার পর মধ্যপ্রাচ্যে ভ্রমণ সতর্কতা…
ফরিদপুরে বাবার মৃত্যুর পাঁচ দিন পর চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ…
সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে…
This website uses cookies.