Header Premium (728×90)

Categories: জাতীয়

ফরিদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

ফরিদপুর সদর উপজেলার দয়ারামপুর গ্রামে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত রাজ্জাক বিশ্বাস (৪৬) নামের এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে ভুক্তভোগী শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটির বাড়ির পাশের একটি কলাবাগানে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শিশুটির বাবার মৃত্যুর মাত্র পাঁচ দিন পর। শুক্রবার দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে শিশুটির বাবা মারা যান। শুক্রবার বাড়িতে মিলাদের আয়োজন ছিল, যার প্রস্তুতিতে পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার ঠিক আগে শিশুটির ফুফু তাকে বাড়ির পাশে কলাগাছের আড়ালে কাঁদতে দেখেন। শিশুটির অবস্থা দেখে ধর্ষণের সন্দেহ হলে পরিবারের লোকজন রাজ্জাক বিশ্বাসকে আটক করেন।

অভিযুক্ত রাজ্জাক বিশ্বাসের শ্বশুরবাড়ি শিশুটির বাড়ির পাশেই অবস্থিত এবং তিনি রাজবাড়ী জেলার খানখানাপুর এলাকার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং রাজ্জাক বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান জানান, শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটকের পর পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও ওসিসিতে ভর্তির পাশাপাশি মামলার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

কাফকার সাহিত্য ও ক্ষমতার জটিল সমীকরণ: এক গভীর বিশ্লেষণ

ফ্রানৎস কাফকার সাহিত্য কীভাবে ক্ষমতার অদৃশ্য কাঠামো ও ব্যক্তির অস্তিত্বের সংকটকে ফুটিয়ে তুলেছে, তা নিয়ে…

2 minutes ago

আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করতে পারে, সতর্ক থাকার আহ্বান টুকুর

ফ্যাসিবাদীদের কোনো অনুশোচনা নেই উল্লেখ করে নিষিদ্ধঘোষিত কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করতে পারে…

7 minutes ago

নবাবগঞ্জে নানা কর্মসূচিতে চড়ারহাট গণহত্যা দিবস পালন

দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ‘১০ অক্টোবর চড়ারহাট গণহত্যা দিবস’। এ উপলক্ষে উপজেলা…

9 minutes ago

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: কর্মকর্তাদের দিকে সন্দেহের আঙুল

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের কিছু কর্মকর্তা…

10 minutes ago

গেতাফে ম্যাচে বার্সেলোনার একাদশে জেসুস, রাফিনিয়াকে ঘিরে নতুন পরিকল্পনা

গেতাফের বিপক্ষে লা লিগার ম্যাচে প্রথমবারের মতো বার্সেলোনার শুরুর একাদশে থাকছেন গাব্রিয়েল জেসুস। চোট ও…

14 minutes ago

বেলকুচিতে অটোভ্যান চালককে হত্যার পর লাশ বালুচাপা, ৪ দিন পর উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের চার দিন পর আব্দুর রাজ্জাক নামে এক অটোভ্যান চালকের বালুচাপা দেওয়া লাশ…

25 minutes ago

This website uses cookies.