দিনাজপুরের নবাবগঞ্জে ভাবগম্ভীর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘১০ অক্টোবর চড়ারহাট গণহত্যা দিবস’ পালন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে চড়ারহাট শহীদ মিনার চত্বরে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ১০ অক্টোবরের চড়ারহাট গণহত্যা নবাবগঞ্জের ইতিহাসের এক অত্যন্ত ঘৃণ্য অধ্যায়। এই দিবসের মূল চেতনাকে হৃদয়ে লালন করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে দেশবিরোধী কিংবা অশুভ যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সচেতন থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি মো. আতিকুর রহমান রাজা ও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. কবিরুল ইসলাম কবিরসহ বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া চড়ারহাট শহীদ স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মো. আজগর আলীসহ কলেজের অন্যান্য শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন। বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, এলাকার বিশিষ্ট সুশীল সমাজের প্রতিনিধি ও সংবাদকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে যুদ্ধাহত পরিবারের সদস্য এবং বিভিন্ন ব্যক্তি ও সামাজিক-শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চড়ারহাট বধ্যভূমির স্মৃতিমিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর সেখানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে বধ্যভূমির গণকবরস্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বই পড়ে মেধা যাচাইয়ের প্রতিযোগিতায় আট শিক্ষার্থী ল্যাপটপ জিতেছেন। শনিবার আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের…
সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ধর্মীয় এই…
ফ্রানৎস কাফকার সাহিত্য কীভাবে ক্ষমতার অদৃশ্য কাঠামো ও ব্যক্তির অস্তিত্বের সংকটকে ফুটিয়ে তুলেছে, তা নিয়ে…
ফ্যাসিবাদীদের কোনো অনুশোচনা নেই উল্লেখ করে নিষিদ্ধঘোষিত কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করতে পারে…
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের কিছু কর্মকর্তা…
গেতাফের বিপক্ষে লা লিগার ম্যাচে প্রথমবারের মতো বার্সেলোনার শুরুর একাদশে থাকছেন গাব্রিয়েল জেসুস। চোট ও…
This website uses cookies.