সৌদি আরবের পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ধর্মীয় এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তিনি নিজের ফেসবুক পেজে এই বিশেষ মুহূর্তের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। প্রকাশিত ছবিতে তাকে কাবা শরিফের সামনে কালো বোরকা পরা অবস্থায় দেখা গেছে।
নিজের জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে এই অভিজ্ঞতাকে বর্ণনা করেছেন কেয়া পায়েল। তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ ওমরাহ পালনের এই যাত্রা তার জীবনের একটি বিশেষ অধ্যায় বলেও তিনি উল্লেখ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। ভক্তদের উদ্দেশে কেয়া পায়েল বলেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’ তিনি আরও যোগ করেন, অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে নজর দেওয়া উচিত এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি।
অভিনেত্রীর এই পোস্টে ভক্তরা বিভিন্ন মন্তব্য করেছেন। সিফাত বিন রুবেল নামে একজন ভক্ত লিখেছেন, ‘আপনার নাটক খুব ভাল্লাগে, হজ্জ করতে গেছেন এখন ত আমি পুরাই মুগ্ধ!! তাই আমার একটা অনুরোধ নাটকে বা পর্দায় নিজেকে উপস্থাপন করবেন না- ধন্যবাদ।’ সানভি আহমেদ ইমন নামে আরেক অনুরাগী লেখেন, ‘তাওয়াফ করার ভিডিও যত দেখি আবেগি হয়ে যায় আসলে ওই জায়গার অনুভূতি ওখানকার বাতাস ও সুগন্ধে সঙ্গে তাওয়াফ করার অনুভূতির কাছে পৃথিবীর সকল আনন্দ অনুভূতি মলিন ফিকে।’ এছাড়াও সজীব হোসাইন লিখেছেন, ‘ইসলামের পবিত্রতা নিজের মধ্যে ধারণ করাই আসল মুমিনের পরিচয়।’ শরীফুল ইসলাম নামে অন্য এক ভক্ত মন্তব্য করেন, ‘কিছু দৃশ্য শুধু চোখে দেখা যায় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়।’
বিশ্বব্যাপী আজ ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হচ্ছে। দিবসটির লক্ষ্য কন্যাশিশুদের শিক্ষা, সুরক্ষা ও…
মাত্র ২৫ কোটি রুপি নির্মাণব্যয়ের মালয়ালম রোমান্টিক কমেডি সিনেমা ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ বিশ্বজুড়ে ৩৩০ কোটি…
ওমান উপসাগরে মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে একটি বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি…
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ সব বিষয়ে এ-প্লাস পেয়ে নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে দিয়েছে সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থী…
উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, আশানুরূপ বাজারদর না পাওয়া এবং কৃষি উপকরণের নানা সংকটে পাবনার ঈশ্বরদীতে…
জীবন রক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উৎপাদন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন…
This website uses cookies.