সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ হওয়ার চার দিন পর আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক অটোভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার সমেশপুর এলাকার হাবিব স্মৃতিসৌধের কাছ থেকে বালুচাপা দেওয়া অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার মৃত হারু শেখের ছেলে। গত মঙ্গলবার সকালে তিনি নিজের অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা নানা স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিস পাননি।
শনিবার সকালে সমেশপুর এলাকায় বালুর নিচে চাপা দেওয়া লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। দুপুরের দিকে বেলকুচি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। খবর পেয়ে নিহতের বোন হোসনে আরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি তাঁর ভাই আব্দুর রাজ্জাকের বলে শনাক্ত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, প্রাথমিক তথ্যানুযায়ী অটোভ্যানটি ছিনতাই করার জন্যই দুর্বৃত্তরা রাজ্জাককে হত্যা করে এবং লাশ গোপন করতে বালুচাপা দিয়ে রাখে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করেছে পুলিশ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বই পড়ে মেধা যাচাইয়ের প্রতিযোগিতায় আট শিক্ষার্থী ল্যাপটপ জিতেছেন। শনিবার আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের…
সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ধর্মীয় এই…
ফ্রানৎস কাফকার সাহিত্য কীভাবে ক্ষমতার অদৃশ্য কাঠামো ও ব্যক্তির অস্তিত্বের সংকটকে ফুটিয়ে তুলেছে, তা নিয়ে…
ফ্যাসিবাদীদের কোনো অনুশোচনা নেই উল্লেখ করে নিষিদ্ধঘোষিত কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করতে পারে…
দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ‘১০ অক্টোবর চড়ারহাট গণহত্যা দিবস’। এ উপলক্ষে উপজেলা…
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের কিছু কর্মকর্তা…
This website uses cookies.