Header Premium (728×90)

Categories: সারাদেশ

কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

খুলনার কয়রা উপজেলায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. মোকলেছুর রহমান মিলন (৩০), উত্তর বেদকাশি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. আলফাজ হোসেন (৩০) এবং বাগালি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হান্নান হোসেন মিন্টু (২২)। গ্রেপ্তার করার পর শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, গত ২২ সেপ্টেম্বর মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচয়ে মো. সহিদ হোসেন বাদী হয়ে কয়রা থানায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করেন। ওই মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩৬ জন নেতার নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৬০ থেকে ১৭০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই নাশকতার মামলার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহারভুক্ত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সৌদিতে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে…

9 minutes ago

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে…

13 minutes ago

আলেমের বক্তব্যের জবাব হোক যুক্তিতে, গালিগালাজে নয়

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে মতপার্থক্য নতুন কিছু নয়। কিন্তু যখন কোনো ধর্মীয় ব্যক্তিত্বের…

14 minutes ago

অন্যের গুটি না হয়ে আলেমদের নিজস্ব রাজনীতি করার আহ্বান হাসনাত আবদুল্লাহর

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের এক অনুষ্ঠানে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আলেম…

20 minutes ago

৭০০-৮০০ রিকশার মালিকানার অভিযোগ উড়িয়ে দিলেন গোলাম পরওয়ার

নিজের নামে ৭০০-৮০০টি রিকশা থাকার অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি…

24 minutes ago

আবুধাবি টেস্ট: প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩১৬ রান বাংলাদেশের

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনশেষে ৮ উইকেটে ৩১৬ রান…

27 minutes ago

This website uses cookies.