ইতালির অন্যতম বৃহৎ পারিবারিক ওয়াইন উৎপাদনকারী প্রতিষ্ঠান মার্চেসি আন্তিনোরির গুদাম থেকে প্রায় ৫০ লাখ ইউরো মূল্যের ৩০ হাজার বোতল ওয়াইন চুরির ঘটনা ঘটেছে। দেশটির তাসকানি অঞ্চলে অবস্থিত এই গুদামে গত শনিবার এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। সেই সময় বিদেশি ক্রেতাদের কাছে পাঠানোর জন্য ওয়াইনের চালান প্রস্তুত করা হচ্ছিল।
প্রাথমিক তথ্যে জানা গেছে, মুখোশ পরা অন্তত সাতজন দুর্বৃত্ত এই চুরির সঙ্গে জড়িত ছিল। তারা গুদামের নিরাপত্তা অ্যালার্ম নিষ্ক্রিয় করার পাশাপাশি নজরদারি ক্যামেরাগুলো অচল করে দেয়। এরপর প্রতিষ্ঠানের নিজস্ব ফর্কলিফট ব্যবহার করে অত্যন্ত সুকৌশলে দুটি বড় ট্রাকে করে মূল্যবান ওয়াইনের বোতলগুলো সরিয়ে ফেলে তারা। চুরি হওয়া ওয়াইনের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির বিখ্যাত তাসকানি অঞ্চলের লাল ওয়াইন—তিগনানেলো, সোলাইয়া ও গুয়াদো আল তাসো।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রেনজো কোটারেল্লা ইতালির সংবাদপত্র কোরিয়েরে দেলা সেরাকে জানিয়েছেন, ইতালিতে এ ধরনের সবচেয়ে বড় চুরির ঘটনা এটি। তিনি বলেন, এত বড় পরিসরে এবং এত বিপুল মূল্যের চুরির ঘটনা ইতালিতে আগে কখনো ঘটেনি। তবে তিনি চুরি হওয়া ওয়াইন উদ্ধারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, পণ্যভর্তি দুটি ট্রাক তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। তাসকানির সড়কগুলোতে প্রচুর ক্যামেরা রয়েছে, তাই ভাগ্য সহায় হলে কিছু বোতল উদ্ধার করা সম্ভব হতে পারে। এছাড়া ফিন্যান্সিয়াল টাইমসকে তিনি বলেন, এই ওয়াইনগুলোর মূল্য অনেক বেশি, তাই বিশ্ববাজারে নজরে না পড়ে কীভাবে এগুলো বিক্রি করবে তা তিনি বুঝতে পারছেন না।
প্রতিষ্ঠানটির ধারণা, চোরেরা ওয়াইন সম্পর্কে ভালো ধারণা রাখে এবং গুদামের অভ্যন্তরীণ তথ্যও তাদের জানা ছিল। প্রতিটি বোতলের বাজারমূল্য সাধারণত ১৫০ থেকে ৫০০ ইউরো। গত সোমবার সকালে কর্মীরা গুদামে এসে চুরির বিষয়টি প্রথম বুঝতে পারেন। ১৩৮৫ সালে প্রতিষ্ঠিত মার্চেসি আন্তিনোরি বিশ্বের ১৭০টি দেশে ওয়াইন রপ্তানি করে এবং গত বছর প্রতিষ্ঠানটির আয় ছিল ২৬ কোটি ৩০ লাখ ইউরো। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
দীর্ঘ বিরতি ভেঙে আবারও সংগীতে ফিরলেন কুসুম শিকদার। তার নতুন মৌলিক গান ‘প্রবল ঘোর’ ইতিমধ্যে…
সৌদি আরবের ক্রাউন প্রিন্সের দেওয়া আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। খুব শীঘ্রই তিনি এই সফর সম্পন্ন…
সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলনরত অবস্থায় আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এইসা) সভাপতি নেহা বোরা মুক্তি…
মোজাম্বিক থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফেরার পথে অসুস্থ হয়ে মাঝ আকাশে মারা গেছেন মোহাম্মদ…
রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক থেকে পিসিজেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে রোববার সকাল ৬টা…
পটুয়াখালীর দশমিনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের অভিযোগে আট জেলেকে আটক…
This website uses cookies.