Header Premium (728×90)

Categories: জাতীয়

দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে আট জেলের কারাদণ্ড

পটুয়াখালীর দশমিনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মা ইলিশ শিকারের দায়ে আট জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌপুলিশ। শনিবার তেঁতুলিয়া নদীতে পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। অভিযানের সময় ৩ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও তিনটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। জব্দকৃত জালগুলো পরে হাজিরহাট এলাকায় তেঁতুলিয়া নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আটক জেলেরা হলেন গলাচিপা উপজেলার ছোটশিবা গ্রামের লিটন জোমাদ্দার (৪০), দিরীপ রানা (৪৫), নিরব (২৮), রাব্বি হাওলাদার (২২), রাসেল (২৭) ও বাবুল হোসেন (৩৮) এবং ভোলার চরফ্যাশন উপজেলার রাজ্জাক কাজী (৫০) ও জসিম হাওলাদার (৪৫)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটকদের হাজির করা হলে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডাদেশ শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদাউস। এ সময় উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড অফিসার রহমাতুল্লাহসহ নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা জানান, মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞার সময় তেঁতুলিয়া নদীতে মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করতে পারে, সতর্ক থাকার আহ্বান টুকুর

ফ্যাসিবাদীদের কোনো অনুশোচনা নেই উল্লেখ করে নিষিদ্ধঘোষিত কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করতে পারে…

54 seconds ago

নবাবগঞ্জে নানা কর্মসূচিতে চড়ারহাট গণহত্যা দিবস পালন

দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ‘১০ অক্টোবর চড়ারহাট গণহত্যা দিবস’। এ উপলক্ষে উপজেলা…

3 minutes ago

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: কর্মকর্তাদের দিকে সন্দেহের আঙুল

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের কিছু কর্মকর্তা…

4 minutes ago

গেতাফে ম্যাচে বার্সেলোনার একাদশে জেসুস, রাফিনিয়াকে ঘিরে নতুন পরিকল্পনা

গেতাফের বিপক্ষে লা লিগার ম্যাচে প্রথমবারের মতো বার্সেলোনার শুরুর একাদশে থাকছেন গাব্রিয়েল জেসুস। চোট ও…

7 minutes ago

বেলকুচিতে অটোভ্যান চালককে হত্যার পর লাশ বালুচাপা, ৪ দিন পর উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের চার দিন পর আব্দুর রাজ্জাক নামে এক অটোভ্যান চালকের বালুচাপা দেওয়া লাশ…

19 minutes ago

২০২৬ বিশ্বকাপে অনলাইনে সবচেয়ে বেশি বিদ্বেষের শিকার আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের সময় অনলাইনে দল ও খেলোয়াড়দের ঘিরে ব্যাপক ট্রোলিং ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানো হয়েছে।…

29 minutes ago

This website uses cookies.