আলেম-ওলামাদের অন্যের রাজনৈতিক খেলার গুটি না হয়ে নিজেদের সুনির্দিষ্ট নীতি ও শক্তির ওপর দাঁড়িয়ে চালক বা খেলোয়াড়ের ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত গবেষণামূলক সংকলন ‘উত্তরাধিকার’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতে ভোটের সময় এলে স্বার্থান্বেষী রাজনৈতিক গোষ্ঠীগুলো টুপি-পাঞ্জাবি পরে বিভিন্ন মাদরাসায় গিয়ে আলেম হওয়ার ভান করত। কিন্তু নির্বাচন পার হয়ে গেলেই তারা আলেম সমাজকে প্রান্তিক ও অনগ্রসর হিসেবে উপস্থাপন করত। এই ধারা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়ে তিনি বলেন, আমাদের নিজস্ব রাজনীতি নির্মাণ করতে হবে। আমরা যেন অন্য কারও রাজনৈতিক গেমের গুটি না হই, বরং নিজেদের খেলা নিজেরা খেলি।
বিগত সরকারের আমলের বিভিন্ন নিপীড়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০০৯ সালের পর থেকে আলেমদের রাষ্ট্রীয়ভাবে অবমূল্যায়ন করা হয়েছে এবং তারা নানা অত্যাচারের শিকার হয়েছেন। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের প্রতিটি শহীদের পরিবারের বক্তব্য নিয়ে আরও আগেই প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক মানের ডকুমেন্টেশন হওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।
৫ আগস্টের পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদের দীর্ঘদিনের অপপ্রচার ছিল যে দেশে আলেমরা থাকলে সংখ্যালঘুরা নিরাপদ নয়। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর সারা দেশের মন্দির ও উপাসনালয়গুলো রাত জেগে পাহারা দিয়ে আলেম সমাজ প্রমাণ করেছেন যে সেই অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা ছিল।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম সভায় ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে…
আবুধাবি টেস্টের প্রথম দিনে দারুণ শুরুর পরও ব্যাটিং ধসে পড়েছে বাংলাদেশ। দিন শেষে ৮ উইকেটে…
ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণে সংস্থাটিকে যথাযথ কৌশল…
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের জামায়াতে ইসলামী সংক্রান্ত একটি মন্তব্যকে কেন্দ্র করে…
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি…
যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কেবল প্রতিবেশীদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাউকে ‘বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত…
This website uses cookies.