Header Premium (728×90)

আফগানদের বিপক্ষে দুর্দান্ত শুরু বাংলাদেশের, লাঞ্চের আগে সংগ্রহ ১ উইকেটে ১৩৪

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ। ম্যাচের প্রথম সেশনটি দারুণভাবে নিজেদের করে নিয়েছে টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ে নেমে লাঞ্চের আগে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৩৪ রান।

আগ্রাসী ওপেনার তানজিদ হাসান তামিম সেঞ্চুরির দারুণ সম্ভাবনা জাগিয়েও ৮৩ রানে ফিরে গেছেন। ইসমাত আলমের বলে উইকেটকিপারের তালুবন্দি হওয়ার আগে ৭১ বলের এই ইনিংসে তিনি হাঁকান ৮টি চার ও ৪টি ছক্কা। তার বিদায়ে ১২৪ রানের উদ্বোধনী জুটি ভেঙে যায়।

এর আগে শুরুর দিকে কিছুটা নড়বড়ে থাকলেও ৫ রানে জীবন পাওয়া আরেক ওপেনার সাদমান ইসলাম ৪১ রানে এবং অভিজ্ঞ মুমিনুল হক ৫ রান নিয়ে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেছেন। আফগান বোলারদের ওপর চড়াও হয়ে খেলা এই সেশনে একমাত্র উইকেটটি পেয়েছেন ইসমাত আলম।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

রিয়াদের বিমানবন্দর বন্ধের সময়সীমা বাড়ায় বিমানের ফ্লাইট স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধের সময়সীমা ১১ অক্টোবর পর্যন্ত বাড়ানোয় বিমান বাংলাদেশ…

2 minutes ago

জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়: প্রধানমন্ত্রী

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের ও মানুষের স্বার্থে…

12 minutes ago

রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে।…

22 minutes ago

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে নিয়োগ বঞ্চিতদের আমরণ অনশন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পাওয়া ৮৩ জন প্রার্থীর মধ্যে প্রায়…

42 minutes ago

দাকোপে ঢাকী নদীর ভাঙনে বিলীন বেড়িবাঁধ, আতঙ্কে স্থানীয়রা

খুলনার দাকোপ উপজেলায় ঢাকী নদীর ভয়াবহ ভাঙনে ওয়াপদার বেড়িবাঁধের একাধিক স্থানে ধস ও ফাটল দেখা…

52 minutes ago

ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৯৩ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে…

56 minutes ago

This website uses cookies.