নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা গ্রামের বাসিন্দা শামীম আহমেদ দীর্ঘদিন ধরে স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছেন। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকায় নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন।
সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে কুল্লাগড়া ইউনিয়নের দরিদ্র ও অসহায় হিন্দু পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেছেন শামীম আহমেদ। এসময় তিনি নিজ হাতে অসহায় মানুষের হাতে পূজার উপহার তুলে দেন। স্থানীয় নারী-পুরুষের উপস্থিতিতে আয়োজিত এই বস্ত্র বিতরণ কর্মসূচিটি স্থানীয়দের নজর কেড়েছে।
স্থানীয়দের মতে, শামীম আহমেদ কেবল ধর্মীয় উৎসবেই নয়, বরং এলাকার বিপদগ্রস্ত মানুষের প্রয়োজনে সবসময় পাশে থাকার চেষ্টা করেন। এছাড়া সমাজের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি নিয়ে তিনি সোচ্চার ভূমিকা পালন করেন।
শামীম আহমেদ কাকড়াকান্দা গ্রামের আব্দুল সাত্তার ও আছিয়া খাতুনের সন্তান। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের ছোট ভাই। ব্যক্তিগত জীবনে তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তার ঘনিষ্ঠজনদের ভাষ্যমতে, রাজনীতির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানুষের সেবায় কাজ করে যেতে চান।
শামীম আহমেদ নিজের কাজের বিষয়ে বলেন, মানুষের পাশে থেকে কিছু করার চেষ্টা তিনি পারিবারিক শিক্ষা হিসেবে পেয়েছেন। তিনি মনে করেন, মানুষ হিসেবে কাজ করতে গেলে ভুল হওয়া অস্বাভাবিক নয় এবং তিনি ভুলের ঊর্ধ্বে নন। তবে তিনি তার সত্তার কোনো অপব্যবহার করেন না বলে জানান।
স্থানীয়দের প্রত্যাশা, রাজনৈতিক পরিচয়কে ছাপিয়ে শামীম আহমেদের মতো তরুণরা এভাবে মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
সাহিত্যে নোবেল বিজয়ী অ্যান কারসনের সৃষ্টিশীলতা ও সাহিত্যিক সাহসের ভূয়সী প্রশংসা করেছেন মার্গারেট অ্যাটউড, ওশান…
আগামী ১১ অক্টোবর স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ভারত সফরে যাচ্ছেন। তারা নয়াদিল্লিতে বিমসটেকের…
দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ ও জাতিসংঘের সাবেক মানবাধিকার বিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাইকে এ বছরের শান্তিতে নোবেল…
ইউক্রেন ও ইরানকে ঘিরে যুদ্ধ এবং আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায়…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার নেতার ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া…
সিরাজগঞ্জে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ সম্মাননা পেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ ও…
This website uses cookies.